বেড়াতে নিয়ে মর্মান্তিক পরিণতি! মৃত্যু ভারতীয় তথ্য প্রযুক্তি দম্পতির
ক্যালিফোর্নিয়ার ওসেমাইট ন্যাশনাল পার্কে প্রায় ৮০০ ফুট ওপর থেকে পড়ে মৃত্যু হল ভারতীয় তথ্যপ্রযুক্তি দম্পতির। দুজনেই সফটঅয়্যার ইঞ্জিনিয়ার। ২০১৪-তে বিয়ে হয়েছিল তাঁদের।
ক্যালিফোর্নিয়ার ওসেমাইট ন্যাশনাল পার্কে প্রায় ৮০০ ফুট ওপর থেকে পড়ে মৃত্যু হল ভারতীয় তথ্যপ্রযুক্তি দম্পতির। দুজনেই সফটঅয়্যার ইঞ্জিনিয়ার। ২০১৪-তে বিয়ে হয়েছিল তাঁদের।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ২৯ বছরের বিষ্ণু বিশ্বনাথ এবং ৩০ বছরের মীনাক্ষি মূর্তি ওসেমাইট ন্যাশনাল পার্কের টাফ্ট পয়েন্ট থেকে পড়ে যান। সেখানেই তাঁদের মৃত্যু হয়। সোমবার তাঁদের সনাক্ত করা হয়। ভারতীয় দম্পতির মৃত্যু কথা প্রকাশিত হয়েছে সানফ্রান্সিসকোর সংবাদ মাধ্যমে।
সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে আরও বলা হয়েছে, বিষ্ণু বিশ্বনাথ সান জোস ভিত্তিক সিসকোতে সিস্টেম ইঞ্জিনিয়ারের চাকরি পাওয়ায় দম্পত্তি সম্প্রতি নিউ ইয়র্ক ছেড়েছিলেন। দম্পতি মূলত অ্যাডভেঞ্চার ভ্রমণ করতেন পৃথিবী ব্যাপী।
রেঞ্জাররা তাঁদের দেহ উদ্ধার করেন টাফ্ট পয়েন্টের নিচে খাড়া ভূখণ্ডের ওপর। ওসেমাইট ফলসের ওসেমাইট উপত্যকার টাফ্ট পয়েন্ট যথেষ্টই বিখ্যাত। সারা পৃথিবীরা থেকে পর্যটকরা সেখানে ভিড় করেন।
স্থানীয় সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, কী ভাবে তাঁরা পড়ে গেলেন তা পরিষ্কার নয়। কী ঘটনা ঘটেছে তা তারা বোঝার চেষ্টা করছেন। ঘটনাটিকে দুঃখজনক বলে বর্ণনা করা হয়েছে।
তদন্তকারীরাও জানার চেষ্টা করছেন কীভাবে ওই দম্পতি পড়ে গেলেন। কিংবা দুর্ঘটনার সময় কী পরিস্থিতি হয়েছিল।
এর আগে ন্যাশনাল পার্কের তরফে জানানো হয়েছিল, এক পুরুষ এবং এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। ২৫ নভেম্বর বিকেলে এই ঘটনাটি ঘটে বলে অনুমান। পার্কের কর্তৃপক্ষ আরও জানিয়েছিল, আনুমানিক ৮০০ ফুট ওপর থেকে পড়ে গিয়েছিলেন তাঁরা। আর দেহ দুটি এমন জায়গায় পড়েছিল, যা উদ্ধার করতে হেলিকপ্টারের সাহায্যও নিতে হয়েছিল।
চেঙ্গানুরের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এর প্রাক্তন ছাত্রছাত্রী তাঁরা। ২০০৬-১০-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ ছিলেন তাঁরা। কলেজের তরফ থেকেই এই মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে।












Click it and Unblock the Notifications