India-Bangladesh: আকাশছোঁয়া দাম, খিদের জ্বালায় বাংলাদেশ! এক হাজার ৬৫৫ মেট্রিক টন চাল দিল ভারত
India-Bangladesh: প্রত্যাহার করে নেওয়া হয়েছে শুল্ক কর! আর এরপরেই বেনাপোল হয়ে ফের বাংলাদেশে রপ্তানি হচ্ছে চাল। তথ্য বলছে গত ১৭ দিনে এক হাজার ৬৫৫ মেট্রিক টন চাল আমদানি করেছে বাংলাদেশ। গত দু'বছর ধরে বন্ধ ছিল চাল রপ্তানি। গত ১৭ নভেম্বর থেকে পুনরায় চাল আমদানি শুরু হয়েছে বাংলাদেশে!
বর্তমান পরিস্থিতিতে ভারত থেকে এই পরিমান চাল রপ্তানি হওয়ার পর অনেকেই নানা প্রশ্ন তুলতে শুরু করেছে! অনেকেই মজা করে বলছেন, বাংলাদেশ জুড়ে সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া। এই অবস্থায় খিদের জ্বালায় জ্বলছে ওপার বাংলা। সাহায্যের হাত বাড়ালো এপার বাংলা (India-Bangladesh)।

বেনাপোল শুল্ক ভবনের কার্গো শাখার স্থানীয় এক আধিকারিক বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে বিপুল এই চাল আমদানি করা হয়েছে (India-Bangladesh)। সেই মতো বৃহস্পতিবার সকালে ছয় ট্রাকে ২১০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। তাঁর কথায়, গত ১৭ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর সকাল ১০টা পর্যন্ত ৪৯ টি ট্রাকে এক হাজার ৬৫৫ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। তাতে অনেকটাই চাহিদা মিটবে বলেই মনে করা হচ্ছে।
গত ১৭ নভেম্বর সে দেশের খাদ্য মন্ত্রকের যুগ্ম সচিব বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দেয়। সেই মতো ভারত থেকে দুই লাখ ৭৩ হাজার টন সেদ্ধ চাল ও এক লাখ ১৯ হাজার টন আতপ চাল আমদানির অনুমতি পায়।। তবে সবাই চাল আমদানি করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে ব্যবসায়ীদের।
বেনাপোল স্থলবন্দরের আরও এক আধিকারিক হেমন্ত কুমার সরকার ওই সংবাদমাধ্যমকে জানান, ২০২৩ সালের ২০ জুলাই থেকে সেদ্ধ ও আতপ চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। এর আগে ২০২২ সালের নভেম্বর থেকেই বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল রপ্তানি বন্ধ ছিল। সেই সময় চাল আমদানি কার্যত বন্ধ করতে ৬২ শতাংশ শুল্ককর আরোপ করা হয়, এমনটাই দাবি ওই সংবাদমাধ্যমের।
এরপর থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আর চাল আমদানি হয়নি। শুল্ক প্রত্যাহার হওয়ায় আবার চাল আমদানি শুরু হয়। ১৭ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর সকাল ১০টা পর্যন্ত এক হাজার ৬৫৫ মেট্রিক টন চাল ভারত থেকে আমদানি করা হয়েছে (India-Bangladesh)। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications