India-US Relations: চিন্তার বিষয়! ভারতের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠতেই তদন্তে মন্ত্রক
India-US Relations: খালিস্তানি নেতা খুনে ভারতের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে কানাডা। যা নিয়ে দু'দেশের বিরোধ ইতিমধ্যে মারাত্মক চেহারা নিয়েছে। আর এর মধ্যেই খালিস্তানপন্থী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ মার্কিন বাইডেন সরকারের। আমেরিকার বসবাসকারী গুরপতওয়ান্ত সিং পান্নুন হত্যার পরিকল্পনায় জড়িত এক ভারতীয় আধিকারিক।
আর এই অভিযোগ সামনে আসার পরেই উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি বিদেশমন্ত্রকের তরফে তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, বিষয়টি যথেষ্ট চিন্তার বলেও মন্তব্য করেছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচির মন্তব্য, মার্কিন আদালতে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই ব্যক্তির সঙ্গে ভারতীয় আধিকারিকের যোগ নিয়ে যে দাবি করা হচ্ছে তা যথেষ্ট চিন্তা এবং উদ্বেগের। পুরো বিষয়টিই সরকারের নীতির বিরোধী বলেও মন্তব্য করেন অরিন্দম বাগচি।

তাঁর কথায়, আন্তজাতিক ক্ষেত্রে যে কোনও ধরনের সংগঠিত অপরাধ, চোরাচালান, অস্ত্র চোরাচালানন এবং জঙ্গিদের বিষয়টি যথেষ্ট চ্যালেঞ্জের। শুধু তাই নয়, এই বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থার কাছেও বড় গুরুতর সমস্যা। আর তাই ইতিমধ্যে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের এই মুখপাত্র। আর সেই তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
বাগচী বলেন, আমেরিকার তরফে সংগঠিত অপরাধী, জঙ্গিদের বিষয়ে বেশ কিছু তথ্য শেয়ার করেছে। আর সেই সমস্ত তথ্যকে ভারত যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখে। সমস্ত ভারতীয় এজেন্সিগুলিও বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখছে বলেও জানিয়েছে বিদেশমন্ত্রক।
অরিন্দম বাগচী বলেন, আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনার সময় মার্কিন পক্ষ এই বিষয়ে কিছু তথ্য শেয়ার করেছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, ভারতের এক উচ্চপদস্থ ইন্টালিজেন্স অফিসারের দিকে এই নিয়ে আঙুল তুলেছে বাইডেন সরকার। নিখিল গুপ্তা নামে সেই অফিসার নাকি মোটা টাকা দিয়ে এক শ্যুটারকে ভাড়া করেছে খালিস্তানপন্থী নেতাকে হত্যার ছক কষা হয়েছে বলে অভিযোগ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications