Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতের চাল খেয়ে ষড়যন্ত্রের জাল ইউনূসের, নোবেলজয়ী নাকি 'দু-মুখো সাপ'? ভারতের জাহাজ পৌঁছতেই কেন এমন মন্তব্য!

India-Bangladesh: ফের একবার বাংলাদেশে চাল পাঠাল নরেন্দ্র মোদী সরকার। ৩৬ হাজার ১ শত মেট্রিক টন সিদ্ধ চাল সে দেশে পাঠানো হয়। ইতিমধ্যে তা ওপার বাংলায় পৌঁছেও গিয়েছে বলেও দাবি সে দেশের সংবাদমাধ্যমের। 'যুগান্তরে' প্রকাশিত খবর অনুযায়ী, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৭) ভারত থেকে ৩৬ হাজার ১ শত মেট্রিক টন সিদ্ধ চাল পৌঁছে গিয়েছে। 'এমভি ফ্রোসো কে' নামের একটি জাহাজে করে সেই চাল পাঠানো হয়।

আর সেই জাহাজে ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে পৌঁছে গিয়েছে বলে ওই সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। আজ শনিবারই সেই জাহাজ ওই বন্দরে নোংর করে (India-Bangladesh) । ইতিমধ্যেই বাংলাদেশের খাদ্যমন্ত্রকের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

India-Bangladesh

বিবৃতিতে বলা হয়েছে, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়। এরমধ্যে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে চুক্তি মোতাবেক ৩ লাখ ১৭ হাজার ৬১৯ মেট্রিক টন চাল দেশে এসে পৌঁছেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। ফলে আরও কয়েক দফায় ভারত থেকে আরও সিদ্ধ চাল ওপার বাংলায় যাবে বলেও জানা গিয়েছে।

অন্তবর্তী সরকারে তরফে জারি করা বিবৃতিতে আরও বলা হয়েছে, জাহাজে করে আসা বিশাল চালের নিয়ম মেনেই নমুনা পরীক্ষা শেষ হয়েছে। খুব শীঘ্রই চাল খালাস করা হবে। আর তা করে বাজারেও পাঠানো হবে বলে জানানো হয়েছে।

বলে রাখা প্রয়োজন, গত কয়েক দফায় ভারত একাধিকবার সে দেশে চাল পাঠিয়েছে। ইউনূসের নেতৃত্বে চলা অন্তবর্তী সরকারও ভারত থেকে চাল কেনার চুক্তি করে। আর সেই চুক্তি অনুযায়ী চাল যাচ্ছে। আর সেই চালেই কার্যত পেট ভরছে বাংলাদেশিদের। আর তা খেয়েই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে ওপার বাংলায়।

Take a Poll

সম্প্রতি চিন সফরে গিয়েছিলেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। আর সেখানে গিয়ে ভারতের 'সেভেন সিস্টারে' প্রসঙ্গ তোলেন তিনি। এমনকী চিনকে অরথনৈতিক বেস তৈরি করার কথাও বলেন। গোয়েন্দা সূত্রের খবর, ভারতের 'চিকেনস নেকে'র কাছে চিনকে এয়ার বেস বানানোর ছড়পত্রও অন্তবর্তী সরকার দিয়েছে বলে খবর। আর তাতে চরম ক্ষুব্ধ ভারত। অনেকেই বলছে ভারতের ভাত খেয়েই ষড়যন্ত্রের জাল বুনছেন নোবেলজয়ী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+