World Happiness Report: টানা ৫ বছর শীর্ষে ফিনল্যান্ড, ভারতের স্থান এগোল ৩ ধাপ
টানা পাঁচবছর ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে (World Happiness Report) শীর্ষে ফিনল্যান্ড (Finland)। আন্তর্জাতিক সুখ দিবসের দুদিন আগে ১৮ মার্চ এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। জিডিপি, ব্যক্তিগত সুস্থতা, আয়ু ইত্যাদির মতো বেশ
টানা পাঁচবছর ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে (World Happiness Report) শীর্ষে ফিনল্যান্ড (Finland)। আন্তর্জাতিক সুখ দিবসের দুদিন আগে ১৮ মার্চ এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। জিডিপি, ব্যক্তিগত সুস্থতা, আয়ু ইত্যাদির মতো বেশ কয়েকটি প্যারামিটারের ভিত্তিতে দেশগুলির স্থান নির্ধারণ করা হয়। রিপোর্টে ভারতের (India) স্থান তিন ধাপ এগিয়েছে।
|
প্রথমে ফিনল্যান্ড, শেষে আফগানিস্তান
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে শীর্ষে রয়েছে ফিনল্যান্ড আর একেবারে শেষে রয়েছে আফগানিস্তান। অন্যদিকে শীর্ষে থাকা ১০ টি দেশের তালিকা থেকে সরে গিয়েছে অস্ট্রিয়া। বাকি নটি দেশের মধ্যে ফিনল্যান্ডকে বাদ দিলেন আটটি দেশের মধ্যে অবস্থানগত পরিবর্তন হয়েছে। শেষের দিক থেকে আফগানিস্তানের পরে রয়েছে লেবানন, জিম্বাবুয়ে, রোয়ান্ডা, বৎসোয়ানা।

তালিকায় প্রথম কুড়িটি দেশ
তালিকায় প্রথম কুড়িটি দেশ হল ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইৎজারল্যান্ড, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, সুইডেন, নরওয়ে, ইজরায়েল, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জার্মানি, কানাডা, আমেরিকা, ব্রিটেন, চেকপ্রজাতন্ত্র, বেলজিয়াম এবং ফ্রান্স।

ভারত, রাশিয়া ও ইউক্রেনের স্থান
তালিকায় ভারত রয়েছে ১৩৬ তম স্থানে। ২০২১-এর তুলনায় ভারত তিন ধাপ এগিয়েছে। ২০২১-এর ভারতের স্থান ছিল ১৩৯-এ। অন্যদিকে তালিকায় রাশিয়ার রয়েছে ৮০ তম স্থানে। ইউক্রেন রয়েছে ৯৮ তম স্থানে। এই রিপোর্টটি ২৪ ফেব্রুয়ারি দুদেশের মধ্যে যুদ্ধ সংগঠিত হওয়ার আগে তৈরি করা। ফলে যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সেখানে পরিলক্ষিত হয়নি।

ফিনল্যান্ডের সাফল্যের পিছনে রহস্য
পরপর ৫ বছর ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে শীর্ষে ফিনল্যান্ডের থাকার কারণ বর্ণনা করেছেন সেখানকার প্রধানমন্ত্রী। সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিশ্বের সব থেকে সুখী জাতির সাফল্যের রসায়ন হল সমতা, অর্থায়নে শিক্ষা ব্যবস্থা এবং শক্তিশালী কল্যাণকর রাষ্ট্র। তিনি আরও বলেছেন, কল্যাণকর রাষ্ট্রকে পরিবেশগতভাবে টিকিয়ে রাখতেও উপার বের করা হয়েছে। দেশের ভবিষ্যত সমৃদ্ধির চাবিকাঠি হল সবুদ প্রযুক্তির বিকাশ।
এদিকে ফিনল্যান্ডে নতুন এক ছুটির ব্যবস্থা কার্যকর হতে চলেছে। যেখানে মা ও বাবার তাদের সন্তানদের সঙ্গে বাড়িতে একই পরিমাণ সময় কাটাতে পারবেন। সেখানে নতুন আইন প্রণয়নের ফলে ১৮ বছর পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ২০২৭ সালের মধ্যে সেখানে গৃহহীনতা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications