অধিকৃত কাশ্মীরে নির্বাচন করছে পাকিস্তান, কড়া আক্রমণ ভারতের

পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচন করতে চাইছে পাকিস্তান সরকার। এই বিষয়টির অত্যন্ত কড়া সমালোচনা করেছে ভারত। অধিকৃত কাশ্মীরকে অন্যায় ভাবে দখল করে রেখেছে পাকিস্তান। এ কথা যেন সে দেশের সরকার ভুলে না যায়, মনে করিয়ে দিয়েছে ভারত।

অধিকৃত কাশ্মীরে নির্বাচন করছে পাকিস্তান, কড়া আক্রমণ ভারতের

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এদিন পাকিস্তানকে কড়া আক্রমণ করে বলেছেন, পাকিস্তান ভারতের এই অঞ্চলকে জোর করে দখল করে রেখেছে। ফলে অবিলম্বে পাকিস্তানের উচিত দখল করা অঞ্চল থেকে যেন তারা নিজেদের সরিয়ে নেয়।

ভারতের মাটিতে পাকিস্তানের এই লোক দেখানো নির্বাচন আসলে তারা যে অবৈধভাবে অঞ্চলটি দখল করে রেখেছে এই অন্যায়কে লুকোনোর চেষ্টা। এই ধরনের ঘটনা ঘটিয়ে সত্যকে লুকানো যাবে না। এদিন ভারতের তরফে স্পষ্ট ভাষায় সেকথা জানিয়ে দেওয়া হয়েছে।

পাক অধিকৃত কাশ্মীরে বিধানসভা নির্বাচন করছে পাকিস্তান সরকার। সেই নির্বাচনে হিংসার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে ভারত প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান সরকারকে। ভারত সরকারের তরফে প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, এমনকী অধিকৃত কাশ্মীরের স্থানীয় জনতাও এই নির্বাচনের ঘটনাকে প্রত্যাখ্যান করেছে।

অধিকৃত কাশ্মীরে পাকিস্তান সরকারের এই পদক্ষেপ আসলে মানবাধিকার লঙ্ঘন এবং সেখানকার মানুষকে স্বাধীনতা থেকে বঞ্চিত করার প্রচেষ্টা। এই বলেই ভারতের তরফে সোজাসুজি প্রতিবাদ জানানো হয়েছে।

এই অধিকৃত কাশ্মীরকে কখনই পাকিস্তানের অংশ বলে মেনে নিতে রাজি নয় ভারত। এই এলাকা অন্যায় ভাবে পাকিস্তান আটকে রেখে সেখানকার মানুষের উপর অত্যাচার চালাচ্ছে বলেও বারবার ভারত সরকারের তরফে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য রাখা শুধু নয়, বারে বারে প্রতিবাদও জানানো হয়েছে। ভারত যে তাদের এই অবস্থান থেকে সরছে না, তা এদিনের বক্তব্যের পর ফের একবার স্পষ্ট হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+