India Bangladesh Relations: অন্ধকারে ডুবে যাবে বাংলাদেশ! বড় ছক কষে নিলেন মোদী ঘনিষ্ঠ আদানি
india bangladesh relations: অন্ধকারে 'ডুবতে' পারে বাংলাদেশ! এখনও মেটায়নি আদানির বিদ্যুতের বকেয়া। আর তাতে পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে খবর। ইতিমধ্যে বাংলাদেশে বিদ্যুতের সরবরাহ কমিয়ে দিয়েছে এই সংস্থা। এরপরেও বকেয়া টাকা মেটানো না হলে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে ইতিমধ্যে আদানির তরফে জানানো হয়েছে।
তবে বকেয়া মেটানোর জন্য আগামী ৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ভারতীয় এই সংস্থা। এর মধ্যেও টাকা না মেটানো হলে অন্ধকারে 'ডুবতে' পারে বাংলাদেশ। এমনটাই আশঙ্কা তৈরি হয়েছে। এখন দেখার এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ইউনুস সরকার (india bangladesh relations) ।

প্রকাশিত খবর অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের কাছে আদানি পাওয়ারের পাওনা দাঁড়িয়েছে ৮৫ কোটি ডলার বা ৭ হাজার ২০০ কোটি টাকা। এই পাওনা কবে মেটানো হবে সে বিষয়ে এখনও স্পষ্ট নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ এই সংস্থার কাছে (india bangladesh relations) ।
একাধিক ইস্যুতে ভারত-বাংলাদেশ সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে গিয়েছে। বর্তমানে ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন হাসিনা। আর তাতে আরও পরিস্থিতি জটিল হয়েছে। আর এই পরিস্থিতিতে চাপ বেড়েছে আদানি পাওয়ারের উপর। গত কয়েকমাস ধরেই বিদ্যুতের টাকা মেটাচ্ছে না প্রতিবেশী দে দেশ।
আর তা মেটানোর জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) গত ৩১ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিল আদানি পাওয়ার। পাশাপাশি বেশ কিছু শর্তও দেওয়া হয়। কিন্তু সে বিষয়ে কোনও বার্তা দেওয়া হয়নি (india bangladesh relations) ।
তবে চিঠি পাওয়ার পর গত মাসে অর্থাৎ অক্টোবরে বাংলাদেশ বেশ কিছু মাসের বকেয়া হিসেবে ৯ কোটি ডলার মেটায় আদানি গোষ্ঠীকে। তবে প্রতি মাসে ৯ থেকে ১০ কোটি ডলারের বিলের বিপরীতে ২ থেকে ৫ কোটি পরিশোধ করা হচ্ছে। ফলে বকেয়ার পরিমান ক্রমশ বাড়ছে। এই অবস্থায় বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো কঠিন হয়ে পড়ছে আদানি পাওয়ারের।
বলে রাখা প্রয়োজন, আদানি পাওয়ারের ঝাড়খন্ড কেন্দ্র সবথেকে বেশি বিদ্যুৎ সরবরাহ হয় বাংলাদেশে। পায়রা (১ হাজার ২৪৪ মেগাওয়াট), রামপাল (১ হাজার ২৩৪ মেগাওয়াট) এবং এসএস পাওয়ার ১ (১ হাজার ২২৪ মেগাওয়াট)। কিন্তু যেভাবে পরিস্থিতি জটিল হচ্ছে তাতে আদানি গোষ্ঠী বড় কোনও সিদ্ধান্ত নেবে না তা? জোর চর্চা। বাংলাদেশের বর্তমান সরকার কোনও পদক্ষেপ নেয় কিনা সেদিকেও নজর সবার।
-
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক









Click it and Unblock the Notifications