করোনা সংকটে ম্যালেরিয়ায় চিকিত্সার অগ্রগতি পিছিয়ে যেতে পারে প্রায় ২০ বছর
করোনা সংকটে ম্যালেরিয়ায় চিকিত্সার অগ্রগতি পিছিয়ে যেতে পারে প্রায় ২০ বছর
করোনা সংকটের মাঝেই এবার ম্যালেরিয়ার চিকিত্সা নিয়ে সতর্কবার্তা শোনাতে দেখা গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-কে। করোনা মহামারীর জেরে ইতিমধ্যেই একাধিক দেশে ভেঙে পড়েছে স্বাস্থ্য কাঠামো। হেলে পড়েছে অর্থনীতি। গোটা পৃথিবী জুড়েই করোনা টীকা আবিষ্কারের জন্য চলছে জোর গবেষণা।

ইবোলা ভাইরাস থেকে শিক্ষা
এমতা অবস্থায় পশ্চিম আফ্রিকার ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে শিক্ষা নিয়ে করোনা সংকটের মাঝেও এবার ম্যালেরিয়ার চিকিত্সা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল হু-কে। এদিকে কয়েকদিন আগেই আফ্রিকার দরিদ্র দেশ গুলিতে এই সময় ম্যালেরিয়ার উপদ্রব ও তার যথাযথ চিকিত্সা নিয়ে সতর্কবার্তা শোনাতে দেখা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে।

ম্যালেরিয়ার চিকিত্সা পিছোতে পারে ২০ বছর
ওই সমস্ত দেশ গুলিতে প্রতি বছর ম্যালেরিয়ার প্রকোপে মৃত্যু হয় প্রায় কয়েক হাজার মানুষের। তাই ম্যালেরিয়া প্রতিরোধেই সেখানে প্রয়োজন আরও উন্নত চিকিত্সা পরিকাঠামো ও নিরন্তর গবেষণা। কিন্তু বর্তমানে গোটা পৃথিবীর পাশাপাশি সেই সমস্ত দেশ গুলিও তাদের সমস্ত ক্ষমতা নিয়োজিত করেছে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে। হু-র মতে এর জেরে ম্যালেরিয়া প্রতিরোধ ও এই বিষয়ে গবেষণা আরও প্রায় ২০ বছর পিছিয়ে যেতে পারে।

২০০০ সালের পর সবথেকে খারাপ পরিস্থিতির সম্মূখীন আফ্রিকা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এ বছর আফ্রিকার উপ-সাহারায় ম্যালেরিয়াজনিত কারণে মৃত্যু হতে পারে প্রায় ৭ লক্ষ ৬৯ হাজার মানুষের। গত দু বছর আগে মৃত্যুর থেকেও এই পরিসংখ্যান প্রায় দ্বিগুন বলে জানা যাচ্ছে। সেই সময় মারা গিয়েছিল প্রায় ৩ লক্ষ ৬০ হাজার মানুষ। ২০০০ সালের পর থেকে এটাই হবে এই আফ্রিকার সর্বাধিক ভয়াভহ চিত্র।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications