কাশ্মীর নিয়ে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

আর মেজাজ ধরে রাখতে পারলেন না পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

আর মেজাজ ধরে রাখতে পারলেন না পাক প্রধানমন্ত্রী ইমরান খান। মুসলিম দেশগুলিও যেভাবে কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে দাঁড়াতে শুরু করেছে, তাতে পাক প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেষ এক প্রকার তাই মরিয়া হয়েই আজ কাশ্মীর নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। বিকেল সাড়ে পাঁচটা থেকে সম্প্রচারিত হবে সেই ভাষণ।

কাশ্মীর সিদ্ধান্তে আপত্তি পাকিস্তানের

কাশ্মীর সিদ্ধান্তে আপত্তি পাকিস্তানের

সেই শুরু দিন থেকেই কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ নিয়ে অশান্তি শুরু করেছে পাকিস্তান। মোদীর এই সিদ্ধান্তে বিরোধীরাও অতোটা সমালোচনা করেননি যতটা আপত্তি জানিয়েছেন ইমরান খান। পাকিস্তানের একের পর এক বক্তব্য শুনে মনে হয়েছে কাশ্মীরকে তাঁর নিজেদের দেশের অংশ বলেই মনে করতেন। কাশ্মীরের বাসিন্দারাও হয়তো এই নিয়ে অতোটা চিন্তিত হননি যতটা চিন্তিত হয়ে পড়েছে পাকিস্তান। সেই চার অগস্ট থেকে এই নিয়ে তোলপাড় চলছে পাকিস্তানে। এর প্রতিবাদে ভারতকে সব রকম হুঁশিয়ারি দিয়ে ফেলেছেন তিনি।

ইমরানের হুঙ্কার

ইমরানের হুঙ্কার

৩৭০ ধারা বিলোপ করে কাশ্মীরিদের স্বাধীনতা হরণ করেছে ভারত। এমন দাবি করে একের পর এক হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন তিনি। আন্দোলন জোরদার করতে সব মুসলিম দেশগুলির কাছে আবেদন জানিয়েছিলেন তিনি। যদিও েসই আবেদন ধোপে টেকেনি। আফাগানিস্থান, আরব আমিরশাহী, বাহরিন থেকে শুরু করে একাধিক মুসলিম রাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে এই সিদ্ধান্ত একেবারেই ভারতের ব্যক্তিগত এতে বাইরের কারোর হস্তক্ষেপ বা আপত্তির প্রশ্নই ওঠে না। তাতে রাগের পারদ আরও চড়েছে পাকিস্তানের। পিওকে-র দিকে চোখ তুলে তাকালে যুদ্ধের হুঁশিয়ারি পর্যন্ত দিয়ে ফেলেছেন তিনি।

কাশ্মীর নিয়ে দেশেই কোণঠাসা ইমরান

কাশ্মীর নিয়ে দেশেই কোণঠাসা ইমরান

কেন ভারতের এই সিদ্ধান্ত আটকাতে পারলেন না প্রধানমন্ত্রী ইমরান খান। এই নিয়ে পাকিস্তানের রাজনৈতিক মহলেই শুরু হয়েছে তোলপাড়। একের পর এক বিরোধী রাজনৈতিক নেতাদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে তাঁকে। পিআইএমএল থেকে শুরু করে একাধিক বিরোধী রাজনৈতিক দল ইমরান সরকারের ব্যর্থতার প্রতিবাদে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছে।

এই অবস্থা থেকে বাঁচতেই আজ জাতির উদ্দেশ্যে ইমরানের ভাষণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে ইমরানের জাতীর উদ্দেশ্যে ভাষণে পাক সরকারের বর্তমান ভাবমূর্তি কতটা উন্নতা হবে সেটা সময়ই বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+