ইমরানের হাতে ২ দিনের সময়সীমা! পদত্যাগের দাবি তুলে পাকিস্তানে জোরদার 'আজাদি মার্চ'
পাকিস্তানের কট্টর মৌলবাদী নেতা মৌলানা ফজলুর রহমান শুক্রবার ফের একবার তোপ দাগেন ইমরান খানের বিরুদ্ধে। তেহরিকে ইনসাফ পার্টির নেতা তথা পাকিস্তানের প্রশাসনক ইমরানকে এবার গদি ছাড়ার চাপ বাড়িয়ে বিরোধীরা এককাট্টা। তাঁদের দাবি অবিলম্বে পাকিস্তানের মসনদ ছাড়ুন ইমরান।

মৌলানার চাপ
পকিস্তানের কট্টরপন্থী নেতা মৌলানা ফজলুর রহমানের দাবি আর ২ দিনের মধ্যে মসনদ ছাড়তে হবে ইমরানকে। বিরোধী জোটের সঙ্গে সামিল হয়ে এই মৌলানার দাবি ২০১৮ সালের ভোটে রিগিং করে জিতেছে পাকিস্তান।

আজাদি মার্চে কারা সামিল?
পাকিস্তানে সরকার বিরোধী আজাদি মার্চে সামিল হয়েছে পাকিস্তান পিপলস পার্টি। মুসলিম লিগ নওয়াজের মতো ইমরান বিরোধী শিবির। রহমনের নেতৃত্বে বিরোধী শিবির তাঁর বাড়িতে পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসে বলেও জানা গিয়েছে। সেখানে পিপিপি নেতা বিলাওয়াল জারদারি থেকে আওয়ামি পার্টির নেতা মেহমুদ খান , পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ পার্টির নেতা আহসান ইকবালরা হাজির ছিলেন বলে জানা গিয়েছে।

কোন দাবি রয়েছে বিরোধীদের?
ইমরান বিরোধীদের দাবি, পাকিস্তানের মানুষের ওপর কোন প্রতিষ্ঠানের কর্তৃত্ব করার ক্ষমতা নেই। ফলে ইমরান যা করছেন তা কোনও মতেই মেনে নেবেনা বিরোধী শিবির।

২৭ অক্টোবর থেকে টালমাটাল পাকিস্তান
গত ২৭ অক্টোবর থেকে টালমাটাল পরিস্থিতি গোটা পাকিস্তান জুড়ে। সেদিন থেকে ইসলামাবাদের পথে আজাদি মার্চের নেতৃত্ব দেন ফজলুর রেহমান। ধীরে ধীরে তার সঙ্গে যোগ দেয় ইমরান বিরোধী শিবির। পেশাওয়াার মোড়ের কাছে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের ক্যাম্প করে সেখানে সংযুক্ত হয়। ধীরে ধীরে জনসমুদ্রে ভাসতে থাকে এই আজাদি মার্চ।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications