অগ্নিগর্ভ লাহোর, ইসলামাবাদে জারি ১৪৪! ভিডিওতে বিস্ফোরক ইমরান খান

পাক রেঞ্জার্সের হাতে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। জামিন সংক্রান্ত একটি মামলায় পাকিস্তান হাইকোর্টে যান তিনি। আর সেই সময়েই আদালতের বাইরে থেকে ইমরান খানকে পাক রেঞ্জার্স গ্রেফতার করে বলে জানা গিয়েছে। আর তা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আদালতের বাইরে।

আর তাতে ইমরান খানের গুরুতর আঘাত লেগেছে বলে দাবি তেহরিক-ই-ইনসাফের। গ্রেফতারের পরেই পিটিআইয়ের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। আর সেখানে তাদের দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রীকে একেবারে জোরজবস্তি করে তুলে নিয়ে যায় পাক রেঞ্জার্স।

ভিডিওতে খুন হয়ে যাওয়ার আশঙ্কা ইমরান খানের

আর সেই সময় তুমুল ধাক্কাধাক্কি হয়। আর সেই ধাক্কাধাক্কির সময়ে ইমরান খান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, পিটিআইয়ের দাবি, ইমরান খানকে গাড়ি তুলে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। অপহরণের অভিযোগও তোলা হয়েছে তেহরিক-ই-ইনসাফের তরফে।

তবে ইমরান খানের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই লাহোর সহ পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। গ্রেফতারের পরেই হাইকোর্টের বাইরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পাশাপাশি লাহোরেও রাস্তার উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ইমরান অনুগামীরা।

পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পাকিস্তানজুড়ে। বেশ কয়েকটি জায়গাতে ইতিমধ্যে ১৪৪ জারি করা হয়েছে। তবে গ্রেফতারের আগে চাঞ্চল্যকর একটি বার্তা দিয়েছেন ইমরান খান। গাড়ীতে বসেই সেই বার্তা তিনি। সেখানে তিনি বলছেন, আমার বিরুদ্ধে কোনও মামলা নেই। কিন্তু তাঁরা আমাকে জেলে রাখতে চায়! তবে আমি এজন্যে প্রস্তুত।

একই সঙ্গে আইসিপিআর এক অফিসারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ইমরানের। খুন হয়ে যাওয়ারও আশঙ্কাও শোনা গিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। বলে রাখা প্রয়োজন, পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করে পাকিস্তান রেঞ্জার্স।

ইমরান খান এখানে তাঁর বিরুদ্ধে নথিভুক্ত একাধিক মামলায় জামিন নিতে এসেছিলেন। শোনা যাচ্ছে, এই মামলাতে ইমরান খানের স্ত্রীকেও গ্রেফতার করতে পারে পাকিস্তান পুলিশ। যদিও এই বিষয়ে পুলিশের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+