Turbulence: মাঝ আকাশে প্রবল ঝাঁকুনি! গুরুতর আহত বিমানে থাকা ৩৬ জন
Turbulence: ল্যান্ডিংয়ের আগেই মাঝ আকাশে প্রবল ঝাঁকুনি! গুরুতর আহত বিমানে থাকা ৩৬ জন
মাঝ আকাশে প্রবল ঝাঁকুনি। আর এই ঝাঁকনির কারণে বিমানে থাকা অন্তত ৩৬ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর। যাদের মধ্যে ২০ জনের আঘাত গুরুতর বলে খবর। তাঁদের জরুরি পরিষেবাতে চিকিৎসা করা হচ্ছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। অন্যদিকে হনোলুলুর (Honolulu) স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে একটি ১৪ মাসের বাচ্চা আছে বলেও জানা যাচ্ছে।
ঘটনাটি ঘটেছে Hawaiian Airlines-এর একটি বিমানে। যেটি কিনা Phoenix থেকে Honolulu যাচ্ছিল বলে জানা যাচ্ছে। আর তা যাওয়ার সময়েই ''turbulence''-এর মধ্যে বিমানটি পড়ে বলে জানা যায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে বিমানটিতে। যদিও পাইলটের অভিজ্ঞতাতে বড়সড় দুর্ঘটনা বিমানটিতে এড়ানো সম্ভব হয়েছে বলেই খবর।
|
ল্যান্ডিংয়ের ৩০ মিনিট আগেই ঘটে বিপত্তি
ঘটনার পরেই Hawaiian Airlines-এর তরফে বিস্তারিত জানিয়ে টুইট করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, বিমানে থাকা একাধিক যাত্রী এবং পাইলটের আঘাত লাগে। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে বেশ কয়েকজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করাতে হয় বলে বিমান সংস্থার তরফে টুইটে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনা বিমানটি ল্যান্ডিং হওয়ার অন্তত ৩০ মিনিট আগে ভয়ঙ্কর ''turbulence''-এর মধ্যে পড়ে। এর ফলে ব্যাপক ঝাঁকুনি হতে শুরু করে। আর তাতেই এই ঘটনা বলে দাবি করা হয়েছে।

আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবস্থা
বিজ্ঞপ্তি অনুসারে, রবিবার সকাল ১১টার পর ড্যানিয়েল কে. Inouye আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবস্থা জানানো হয়। আর এরপরেই EMS এবং আমেরিকান মেডিকেল রেসপন্স টিম দ্রুত বিমানবন্দরে পৌঁছে যায়। ইউএস ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানাচ্ছে, হাওয়াই এয়ারলাইন্সের ফ্লাইট 35 হাওয়াইয়ের স্ট্যান্ডার্ড টাইম সকাল 10:35 এর দিকে এই ''turbulence''-এর কথা জানায়। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

''turbulence''- আসলে কি?
অনেক সময়েই মাঝ আকাশে ''turbulence''-এর মুখোমুখি হয় বিমান। বিশেষ করে খারাপ আবহাওয়া, প্রবল বাতাস, ঝড় ও বৃষ্টির কারণে হয় এমন ঘটনা ঘটতে পারে। এছাড়াও হঠাত করে বিমান যদি কোনও সাইক্লোনের মধ্যে পড়ে তাহলেও প্রবল ঝাকুনির পরিস্থিতি তৈরি হয়। এছাড়াও আরও অনেক পরিস্থিতি এমন ঝাঁকুনির ঘটনা ঘটতে পারে। তবে এমন পরিস্থিতিতে কীভাবে যাত্রীদের সুরক্ষিত রেখে বিমান অবতরণ করতে হবে সেই সংক্রান্ত ট্রেনিং দেওয়া হয় পাইলটদের।












Click it and Unblock the Notifications