২০২৪ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন হোপফিল্ড ও হিন্টন
পদার্থবিদ্যায় ২০২৪ সালের নোবেল পুরস্কার ঘোষণা। সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হল। দুই বিজ্ঞানী এবার এই পুরস্কার সম্মান পাচ্ছেন। বিজ্ঞানী জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন এই সম্মান পাচ্ছেন।
কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মধ্যে মেশিন লার্নিং সক্ষম করে। এই বিস্ময়কর উদ্ভাবন ও আবিষ্কার করেছেন দুই বিজ্ঞানী। মঙ্গলবার তাঁদের নাম ঘোষণা করে নোবেল কমিটি।

পুরস্কারটির অর্থমূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউন। দুই বিজ্ঞানীর মধ্যে এই অর্থ ভাগ করে দেওয়া হবে। এই কথা প্রাথমিকভাবে জানা গিয়েছে। পদার্থ বিজ্ঞানের পুরস্কারটি রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস প্রদান করে।
জন হোপফিল্ড ১৯৩৩ সালে আমেরিকার শিকাগোতে জন্মগ্রহণ করেছিলেন। নিউইয়র্কের করলেন বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি করেন। এখন তিনি নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সঙ্গে যুক্ত।
BREAKING NEWS
— The Nobel Prize (@NobelPrize) October 8, 2024
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2024 #NobelPrize in Physics to John J. Hopfield and Geoffrey E. Hinton “for foundational discoveries and inventions that enable machine learning with artificial neural networks.” pic.twitter.com/94LT8opG79
জিওফ্রে হিন্টন ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মস্থান লন্ডন। স্কুল জীবন শেষ করার পর তাঁর মার্কিন যুক্তরাষ্ট্র যাত্রা। ১৯৭৮ সালে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের থেকে পিএইচডি। এখন তিনি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক। গতকাল ২০২৪ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন।
বিজয়ীরা আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে এই পুরস্কার গ্রহণ করবেন। ১৮৯৫ সালে সুইডিশ বিজ্ঞানী ও সমাজসেবী আলফ্রেড নোবেলের নামে এই আন্তর্জাতিক পুরস্কার, সম্মান দেওয়া শুরু হয়।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications