Hindu Temple Vandalized: বাংলাদেশে হিন্দু মন্দির দেবদেবীর মূর্তি ভাঙচুর, অভিযুক্ত গ্রেফতার

বাংলাদেশে হিন্দু মন্দির ও দেবদেবীর মূর্তি ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। খলিল মিঁয়া নামে এক ব্যক্তি হিন্দু মন্দিরে ঢুকে যথেচ্ছে অত্যাচার চালায় বলে অভিযোগ। বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়া জেলায় এই ঘটনা ঘটে।

অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়ার নিয়ামতপুর গ্রামে অবস্থিত নিয়ামত পুর দুর্গা মন্দিরে ঢুকে দেবী মূর্তি ভাঙচুর করে ৩৬ বছর বয়সি ওই ব্যক্তি। খলিল মিঁয়া নামে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বাংলাদেশে হিন্দু মন্দির দেবদেবীর মূর্তি ভাঙচুর

হিন্দু দেবী মন্দিরে ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীরা অভিযুক্তদের ধাওয়া করে। খবর দেয় পুলিশকে। পুলিশও এই ঘটনায় তাঁদের সহায়তা করে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মহম্মদ শাখাওয়াত হোসেন জানান, খলিল মিঁয়া নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে।

এই ঘটনার পিছনে তার কী উদ্দেশ্য ছিল তা জানার চেষ্টা চালানো হচ্ছে। কেন তিনি এমন জঘন্য কাজ করলেন, তা এখনও জানা যায়নি। নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি জগদীশ দাসের মতে, আকস্মিকভাবে ভাঙচুরের ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে।

বাংলাদেশে হিন্দু মন্দির দেবদেবীর মূর্তি ভাঙচুর

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, খলিল মিঁয়া নিয়ামতপুর গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। বোনের বাড়িতে বেড়াতে এসে এই ধরনের নিন্দনীয় ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলল। স্থানীয় কিছু বাসিন্দাদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ার পর, অভিযুক্ত ব্যক্তি দুর্গা মন্দির ছাড়াও পাঁচ থেকে ছয়টি মূর্তি ভাঙচুর করে।

এই ঘটনার পরই জগদীশ দাস নামে জনৈক ব্যক্তি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে দ্রুত বিচার আইনে মামলা রুজু করেন। এরপর কর্তৃপক্ষ পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দিয়েছে। একইসঙ্গে তদন্তকারীরা নিশ্চিত করেছে যে, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+