মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা রাষ্ট্রপতি হতে চলেছেন হিলারি ক্লিন্টন!
ওয়াশিংটন, ২৫ জুন : মার্কিন মুলুকে ইতিহাস সৃষ্টি করতে চলেছেন হিলারি রডহ্যাম ক্লিন্টন! বিশ্বখ্যাত সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের সমীক্ষা রিপোর্ট সঠিক হলে আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে হোয়াইট হাউসে যাবেন তিনি।
আগামী বছর অর্থাৎ ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচন। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, প্রথমদিকে কিছুটা পিছিয়ে থাকলেও ডেমোক্র্যাটদের অভ্যন্তরীণ নির্বাচন ও রাষ্ট্রপতি পদে লড়াইয়ে অনেকটাই এগিয়ে হিলারি ক্লিন্টন। ৩/৪ ডেমোক্র্যাট ভোটার হিলারিকেই তাঁদের নেতা হিসাবে মেনে নিয়েছেন।

ডেমোক্র্যাট দলে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স মাত্র ১৫ শতাংশ ভোট পেয়েছেন। ফলে ডেমোক্র্য়াট দলের নব্বই শতাংশ ভোটার হিলারির পক্ষেই ভোট দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন।
২০০৮ সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাটদের দলীয় স্তরে প্রতিদ্বন্দ্বী বারাক ওবামার সঙ্গে জোর লড়াই হয়েছিল হিলারির। অভ্যন্তরীণ ভোটে হেরে সেবার সরে গিয়েছিলেন তিনি। হিলারি ও তাঁর স্বামী প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিন্টনের সমথর্ন নিয়েই রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেনকে হারিয়ে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসাবে হোয়াইট হাউসে গিয়েছিলেন বারাক ওবামা। সেবার হিলারি হয়েছিলেন বিদেশ সচিব।
এবার সব রেকর্ড ভেঙে হিলারি নয়া রেকর্ড তৈরি করতে পারেন কিনা জানা যাবে ২০১৬ সালের ৮ নভেম্বর। আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications