একদিনে তিন হাজার, অলিম্পিক চলাকালীন রেকর্ড করোনা সংক্রমণ টোকিওতে, উদ্বেগে জাপান
অলিম্পিক চলাকালীন রেকর্ড করোনা সংক্রমণ টোকিওতে
করোনা আবহেই জাপানের রাজধানী টোকিওতে চলছে অলিম্পিক ২০২১–এর আসর। আর এরই মধ্যে বুধবার ৩ হাজার নতুন করোনা সংক্রমণ সনাক্ত হওয়ার পর রেকর্ড গড়েছে টোকিও। মহামারি শুরু হওয়ার পর থেকে জাপানের রাজধানীতে ২৮ জুলাই সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেই টোকিওতে চলছে আন্তর্জাতিক প্রতিযোগিতা অলিম্পিক।

তিন প্রদেশের গর্ভনরের আবেদন
অলিম্পিকের শহর টোকিওতে টানা দু'দিন রেকর্ড সংখ্যার করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। জাপানি অ্যাথলিটদের পদকের ভিড় সত্ত্বেও করোনা কেসের তীব্র বৃদ্ধি দেশের ভেতরের উৎসাহকে কম করতে পারে, যা অভূতপূর্ব পরিস্থিতিতে হচ্ছে, যেখানে অধিকাংশ স্থানে দর্শকের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। মন্ত্রীসভায় এক মন্ত্রী ইতিমধ্যেই মঙ্গলবার জানিয়েছেন যে দৈনিক কেস ২,৮৪৮-এ পৌঁছে গিয়েছে, এরপরই টোকিওর নিকটবর্তী তিনটি প্রদেশের গর্ভনর তাঁদের অঞ্চলগুলির জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে সরকারকে বলেন।

বৃহস্পতিবার থেকে জরুরি অবস্থার ঘোষণা
ইয়াতুতোশি নিশিমুরা, যিনি জাপানের কোভিড-১৯ প্রতিক্রিয়ার নেতৃত্বে রয়েছেন, তিনি সংসদীয় প্যানেলকে জানিয়েছেন যে তিনটি প্রদেশের গর্ভনররা বৃহস্পতিবারই জরুরি অবস্থা ঘোষণা করার জন্য সরকারকে জানিয়েছে। তিনি এর সঙ্গে এও জানান আগামী দিনগুলোতে কোভিড-১৯ কেস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং গত সপ্তাহে ছুটি থাকার জন্য করোনা টেস্টেও দেরি হতে পারে।

তিন প্রদেশে করোনা কেসে বৃদ্ধি
টোকিও সংলগ্ন কানাগাওয়া প্রদেশের গভর্নর ইউজি কুরোইওয়া বলেন, 'আমার মনে হচ্ছে আমরা করোনা কেসের তীব্র বৃদ্ধির শিখরে এসে পৌঁছেছি, যেটা নিয়ে সবচেয়ে বেশি আমি আতঙ্কিত।' কানাগাওয়া ও শিবা এবং সাইতামাতে করোনা কেস লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে জানা গিয়েছে।

১৬৯টি করোনা কেস
বুধবার টোকিও অলিম্পিকের আয়োজকরা ১ জুলাই থেকে ১৬টি নতুন ক্রীড়া সংক্রান্ত কোভিড কেস সহ মোট ১৬৯টি কেস রিপোর্ট করেছেন। অলিম্পিক ক্রীড়াবিদ, কর্মচারী এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ঘন ঘন পরীক্ষা সহ ভাইরাসের বিস্তার রোধে কঠোর নিয়ম মেনে চলা উচিত বলে মনে করছেন আয়োজকরা।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications