Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

H-1B ভিসার বর্ধিত খরচ ঠিক কাদের দিতে হবে, অবস্থান স্পষ্ট করল ট্রাম্পের আমেরিকা

হোয়াইট হাউস জানিয়েছে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প H-1B ভিসার আবেদন ফি বাবদ ১ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৮৮ লাখ টাকার বেশি) বাড়ানো শুধুমাত্র নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। এটি ২১ সেপ্টেম্বরের আগে জমা করা পিটিশনের ক্ষেত্রে কার্যকর হবে না।

ট্রাম্পের H-1B কর্মসূচির পুনর্গঠন বিদেশি কর্মীদের, বিশেষ করে ভারতীয়দের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা এবং আতঙ্ক সৃষ্টি করেছিল, যারা H-1B পাওয়া গোষ্ঠীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এক টুইটে জানান, যারা ইতিমধ্যেই H-1B ভিসা ধারণ করছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে আছেন, তাদের পুনরায় প্রবেশ করতে ১ লক্ষ মার্কিন ডলার দিতে হবে না।

লেভিট আরও যোগ করেন, "এটি শুধুমাত্র নতুন ভিসার জন্য প্রযোজ্য, রিনিউয়ের জন্য নয়। এবং বর্তমান ভিসা ধারকদের জন্যও নয়। H-1B আবেদনের উপর একটি নতুন এবং উচ্চ ফি আরোপ করা হবে। এই ফি রবিবার মধ্যরাতের পর থেকে জমা করা নতুন পিটিশনগুলির জন্য প্রযোজ্য হবে। যারা ইতিমধ্যে ভিসা ধারণ করছেন তাদের জন্য প্রযোজ্য হবে না।

ইউএসসিআইএস ডিরেক্টর জোসেফ বি এডলো বলেছেন, "এই ঘোষণা শুধুমাত্র সেসব পিটিশনের ক্ষেত্রে প্রযোজ্য যা এখনও দাখিল করা হয়নি। যেসব বিদেশি ২১ সেপ্টেম্বরের আগে পিটিশন জমা দিয়েছেন, বা যাদের পিটিশন ইতিমধ্যে অনুমোদিত হয়েছে, অথবা যাদের কাছে বৈধ H-1B নন-ইমিগ্রান্ট ভিসা আছে, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।"

এবছর অ্যামাজন ১০ হাজারেরও বেশি ভিসা নিয়ে তালিকার শীর্ষে ছিল। এরপর ছিল টাটা কনসালটেন্সি সার্ভিসেস, মাইক্রোসফট, অ্যাপল এবং গুগল। ক্যালিফোর্নিয়া H-1B কর্মসংস্থানের জন্য শীর্ষ রাজ্য হিসেবে রয়েছে। H-1B ভিসার মেয়াদ তিন বছর এবং এটি আরও তিন বছরের জন্য রিনিউ করা যায়। ট্রাম্পের আদেশের কয়েক ঘণ্টার মধ্যে H-1B ভিসায় যুক্তরাষ্ট্রে বসবাসকারী অনেক ভারতীয় ভারতে ভ্রমণের পরিকল্পনা বাতিল করেছেন বলে খবর।

কেউ কেউ শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করেছেন। আর যারা ইতিমধ্যেই ভারতে আছেন, তারা বিভ্রান্তির মধ্যে ফিরে আসার জন্য তাড়াহুড়ো করছেন। এমনটি ঘটছে দিওয়ালি এবং বছরের শেষের ছুটির আগে, যখন ভারতীয় পেশাদাররা এবং তাদের পরিবার সাধারণত দেশে ভ্রমণ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক H-1B ধারক এবং তাদের পরিবারের সদস্যরা পিটিআইকে জানান, এই পরিস্থিতিতে তাদের মধ্যে আতঙ্ক এবং উদ্বেগ কাজ করছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+