নিরাপত্তা জনিত সমস্যার মুখোমুখি এবার গুগল ক্রোম
নিরাপত্তা জনিত সমস্যার মুখোমুখি এবার গুগল ক্রোম
সর্বাধিক খ্যাতি সম্পন্ন ওয়েব ব্রাউজার গুগল ক্রোমের কিছু দুর্বলতা ও গলদের সুযোগ নিয়ে হ্যাকাররা বড়সড় গণ্ডগোল করতে পারে বলে জানালো 'টেনসেন্ট ব্লেড' নামক সাইবার নিরাপত্তা সংক্রান্ত চিনা সংস্থার গবেষক দল।

গবেষক দলটি ওয়েব ব্রাউজারের পাঁচটি প্রধান দুর্বলতা খুঁজে পেয়েছে, যেগুলি একত্রে 'ম্যাগেলান ২.০' নামে বিশেষজ্ঞ মহলে পরিচিত। ঘটনাক্রমে চৈনিক গবেষক দলটি টুইট করেছে,"এসকিউ লাইট এবং গুগল আমাদের এই খোঁজকে সত্যি প্রমাণ করেছে ও ত্রুটিগুলি সংশোধন করেছে। যদিও ম্যাগেলান ২.০ সংক্রান্ত কোনও গণ্ডগোল এখনও চোখে পড়েনি। তাছাড়া এ সম্পর্কে এর থেকে বেশি তথ্য জানাতে আমরা অপারগ।"
এসকিউ লাইটের তথ্যভাণ্ডার যে সমস্ত অ্যাপ ব্যবহার করে, সেগুলি সবই ম্যাগেলান ২.০-এর ক্ষেত্রে দুর্বল। বৃহস্পতিবার জেডডিনেটের একটি রিপোর্টে জানা যায় যে, ম্যাগেলান ২.০ ছাড়াও গুগল ক্রোমের 'ওয়েবএসকিউএল এপিআই' ব্রাউজার ব্যবহারকারীদের জন্যে বিপদ ডেকে আনে। এর আগে ২০১৮-এর ডিসেম্বরে টেনসেন্ট ব্লেড নিরাপত্তা সংস্থার অন্য একটি রিপোর্ট প্রকাশ্যে আসে, যেখানে 'ম্যাগেলান এসকিউলাইট' সংক্রান্ত বিপত্তিগুলো বোঝা যায়। টেনসেন্ট টিমের মতে, গুগল ক্রোমের ৭৯.০.৩৯৪৫.৭৯ ভার্সনে পাঁচটি 'ম্যাগেলান ২.০' সংশোধিত হয়েছে।
গুগল ক্রোমের পূর্ব '৭৯' ভার্সনটিতে সেকেন্ডারি প্রোফাইলের ক্ষেত্রে অনেকেই খেয়াল করেন যে নামটি নিজে নিজেই বদলে গিয়ে 'পার্সন ১' হয়ে যাচ্ছে। 'নাইন টু ফাইভ গুগল'-এর একটি রিপোর্ট মোতাবেক, "ক্রোমের একটি জটিলতার জন্যেই ব্যবহারকারীর দেওয়া সেকেন্ডারি প্রোফাইলের নামটি বদলে যাচ্ছিল, যদিও এতে প্রোফাইলের তথ্যে কোনও প্রভাব পড়েনি।"
গত সপ্তাহে টেক জায়ান্ট সংস্থা গুগল ভারতীয় ব্যবহারকারীদের জন্যে ক্রোমে একটি পপ-আপ-মেসেজের বন্দোবস্ত করে যেখানে তথ্য লোপাটের আশঙ্কার জন্যে ব্যবহারকারীকে পাসওয়ার্ড বদলে ফেলার পরামর্শ দেওয়া হয়। যদিও গুগল ক্রোমের '৭৯' ভার্সনের সেই ত্রুটি গুগল দ্রুত সংশোধন করে দেয়।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications