তিনজনকে ছুরিকাঘাতে খুন করার পর পুলিশের গুলিতে নিহত হামলাকারীও, উত্তেজনা গ্লাসগোয়
তিনজনকে ছুরিকাঘাতে খুন করার পর হামলাকারীরও মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল স্কটল্যান্ডের একটি হোটেল।
তিনজনকে ছুরিকাঘাতে খুন করার পর হামলাকারীরও মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল স্কটল্যান্ডের একটি হোটেল। স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে গ্লাসগো শহরের একটি হোটেলে তিনজনকে ছুরিকাঘাত করে এক হামলাকারী। এরপর পুলিশের গুলিতে মারা যান আততায়ীও। চারজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পশ্চিম জর্জ স্ট্রিটের ওই হোটেলটি আশ্রয়প্রার্থীদের জন্য ব্যবহৃত হত। হোটেলের সিঁড়িতে তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। এরপর পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যা করে। একজন পুলিশ কর্মকর্তাকেও ছুরিকাঘাত করা হয়েছিল। তাঁকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বর্তমানে তাঁরা হাসপাতালে রয়েছেন। প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, তিনি গ্লাসগোর ভয়াবহ ঘটনায় গভীরভাবে দুঃখিত। স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল জানিয়েছেন, গ্লাসগোর এই ঘটনা গভীর উদ্বেগজনক এবং ভয়ঙ্করও বটে।
পুলিশ জানিয়েছে, জনগণের পক্ষে কোনও বিপদ নেই আর। হামলাকারীর মৃত্যু হয়েছে। আমরা এই ঘটনার শীঘ্র তদন্ত শুরু করব। কারা এর নেপথ্যে রয়েছে, তা জানার চেষ্টা চালানো হবে। আমরা সর্বাগ্রে আহত পুলিশ অফিসার ও অন্যান্য আহতদের হাসপাতালে ভর্তি করেছি।












Click it and Unblock the Notifications