Bangladesh: 'ব্যর্থ ইউনূস, ভারতকে দেখে শিখুন,' বাংলাদেশ নিয়ে মুখ খুললেন মার্কিন কমিশনের প্রাক্তন কর্তা

USCIRF Ex-Commissioner on Bangladesh: হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারিতে ফুঁসছে বাংলাদেশ। প্রতিবাদের আঁচ এসেছে এপাড় বাংলাতেও। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের প্রাক্তন কমিশনার জনি মুরি। মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) সরকারের তীব্র সমালোচনা মুরির।

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ইউনূসের বিরুদ্ধে সরব হন মুরি। বাংলাদেশে কোনও সংখ্যালঘুই এখন নিরাপদ নেই বলে মন্তব্য তাঁর। শুধু সংখ্যালঘুদের জন্য নয়, বাংলাদেশের এই চরম সংকট গোটা দেশের পক্ষেই ভয়াবহ বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনূসকে ব্যর্থ বলেও সরাসরি আক্রমণ মার্কিন কমিশনের প্রাক্তন কর্তার।

YUNUS

এদিন মুরি বলেন, "চিন্ময় প্রভুর গ্রেফতারির প্রত্যেক সংখ্যালঘুর (Minority) মনে ভয় ঘিরে ধরেছে। খোদ হিন্দু সন্ন্যাসীর সঙ্গে এমনটা হলে আমজনতা কোন ছাড়। বাংলাদেশ শুধু মুসলিম অধ্যুষিত রাজ্যই (Muslim Country) নয়, এখানে হিন্দু-সহ প্রচুর সংখ্যালঘুদের বসবাস। সরকারের উচিত যাঁরা সংকটে রয়েছেন, তাঁদের আগে নিরাপত্তা দেওয়া। কিন্তু তা হচ্ছে না।"

বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের পাশে গোটা বিশ্বের খ্রিস্টান সমাজ রয়েছে বলে দাবি করেন মুরি। মহম্মদ ইউনূস সরকার চালাতে ব্যর্থ হচ্ছেন বলে অভিযোগ করেন মুরি। বলেন, "আইনের শাসন এমনই ভেঙে পড়েছে যে আইনজীবীকে চেম্বার থেকে বাইরে ডেকে এনে খুন করে দেওয়া হচ্ছে। কিন্তু এর চেয়েও আশ্চর্য হতে হয় ইউনূসের প্রতিক্রিয়া শুনে। ওঁদের মতে এটা গুরুতর কিছু নয়। সবটা নাকি অতিরঞ্জিত করা হচ্ছে।"

বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ (Secular) শব্দ সরানোর ব্যাপারে সচেষ্ট হতে দেখা যায় অ্যাটর্নি জেনারেলকে। এদিন তাঁরও কড়া সমালোচনা করেন জনি মুরি। বলেন, "ভারত ও যুক্তরাষ্ট্রকে দেখে শেখা উচিত বাংলাদেশের। ওই দুই দেশেই একাধিক ধর্মাবলম্বীর মানুষ বসবাস করেন। কিন্তু তাদের মধ্যে কোনওদিন সংঘর্ষ এই মাত্রায় পৌঁছয়নি। বাংলাদেশের উচিত ওদের কাছে সাহায্য চাওয়া।"

ইউনূসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন মার্কিন কমিশনের প্রাক্তন কর্তা। "গণতন্ত্রের অবমাননা করছেন ইউনূস, এখনও সময় আছে শুধরে নেওয়ার," মন্তব্য জনি মুরির। চিন্ময় প্রভুর গ্রেফতারি ও হিন্দুদের উপর লাগাতার অত্যাচার বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দিতে পারে বলে দাবি তাঁর। বাংলাদেশকে অর্থনৈতিক, প্রযুক্তিগত সহায়তা বন্ধের পথে ভারত হাঁটতে পারে বলেও আশঙ্কা জনি মুরির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+