Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ক্ষমতা পরিবর্তন প্রক্রিয়া শুরু করলেন ইমরান, ঘনিষ্ঠ নেতাকে হলেন নয়া স্পিকার

পাকিস্তানের ন্য়াশনাল অ্যাসেম্বলির স্পিকার পদে নির্বাচিত হলেন ইমরান খান ঘনিষ্ঠ পিটিআই নেতা আসাদ কাইজার। গোপন ব্যালটে তিনি যৌধ বিরোধী প্রার্থী পিপিপি-র সৈয়দ খুরশেদ শাহকে ১৭৬-১৪৬ ভোটে পরাজিত করেন।

ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়া শুরু করলেন ইমরান খান। বৃহস্পতিবার পাক সংসদের নিম্নকক্ষের স্পিকার পদে নির্বাচিত হলেন পিটিআই নেতা আসাদ কাইজার। গোপন ব্যালটে তিনি যৌধ বিরোধী প্রার্থী পিপিপি-র সৈয়দ খুরশেদ শাহকে ১৭৬-১৪৬ ভোটে পরাজিত করেন। এর আগে খাইবার পাখতুনিয়া প্রদেশের বিধানসভার স্পিকার ছিলেন ইমরাণ ঘনিষ্ঠ কাইজার।

ক্ষমতা পরিবর্তন প্রক্রিয়া শুরু করলেন ইমরান, ঘনিষ্ঠ নেতাকে হলেন নয়া স্পিকার

বিদায়ী স্পিকার আয়াজ সাদিক, কাইজারকে শপথ বাক্য পাঠ করান। এদিন ভোটের ফল ঘোষিত হতেই ইমরানের সঙ্গে করমর্দন করেন নয়া স্পিকার। এরপর রয়েছে ডেপুটি স্পিকার নির্বাচন ও প্রধানমন্ত্রী নির্বাচনের পালা। দুটি প্রক্রিয়াই হবে আসাদ কাইজারের তত্ত্বাবধানেই।

ডেপুটি স্পিকার পদেও বিরোধী দলগুলি একজোট হয়ে প্রার্থী দিয়েছে। তাঁদের প্রার্থী এমএমএ দলের মুত্তাহিদা মজলিশ-ই-আমাল। অপরদিকে ইমরাণের দল পিটিআই-এর প্রার্থী কাসিম সুরি।

পাকিস্তানের ইতিহাসে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক পালাবদল ঘটছে। প্রক্রিয়ায় যাতে কোনওরকম ব্যাঘাত না ঘটে তার জন্য সংসদ চত্তবর ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে। গত সোমবারই ইমরাণ খান-সহ পাক সংসদের নয়া নির্বাচিত ৩২৯ জন সদস্য সাংসদ পদে শপথ নিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+