প্রথম সাংবাদিক বৈঠকেই নাম না করে পাকিস্তানকে ঠুকলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর
বিদেশমন্ত্রকের যে ভাবমূর্তি সুষমা স্বরাজ তৈরি করে দিয়ে গিয়েছেন সেটা অক্ষুন্ন রাখাই এখন জয়শঙ্করের কাছে বড় চ্যালেঞ্জ।
বিদেশমন্ত্রকের যে ভাবমূর্তি সুষমা স্বরাজ তৈরি করে দিয়ে গিয়েছেন সেটা অক্ষুন্ন রাখাই এখন জয়শঙ্করের কাছে বড় চ্যালেঞ্জ। তাই বিদেশমন্ত্রী হিসেবে প্রথম অনুষ্ঠানে যোগ দিয়েই সুষমা স্বরাজের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেছেন, বিদেশমন্ত্রক সেই ধারা বজায় রাখবে। একই সঙ্গে পাকিস্তান সম্পর্কে দেশের অবস্থান আবারও স্পষ্ট করে দিয়েছেন তিনি। জয়শঙ্কর পাকিস্তানের নাম না করেই বলেছেন 'সার্ক' সমস্যা আছে। সেটা সকলেরই জানা।

সেকারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহন অনুষ্ঠানে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই বিমস্টেক-এর দেশ গুলিকেই মোদীর শপথে আমন্ত্রণ জানানো হয়েছিল। পাকিস্তান এই বিমস্টেক-এর অন্তর্ভুক্ত নয়।
এশিয়ার সর্ববৃহৎ অর্থনীতি ভারতের। তাই ভারত সবসময় প্রতিবেশী দেশগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষপাতী। সেই লক্ষ্যেই কাজ করতে চায়। আর এই কথা প্রসঙ্গেই মোদীর শাসনকালের প্রশংসা করে বিদেশমন্ত্রী বলেছেন, গোটা বিশ্ব জানে গত পাঁচ বছরে ভারতের অর্থনৈতিক বিকাশ কতটা হয়েছে। আগামী পাঁচ বছর সেই বিকাশ আরও বাড়বে বলে আশাবাদী তিনি।
আর এই অর্থনৈতিক বিকাশ অনেকটাই নির্ভরকরে দেশের বিদেশনীতির উপর। গত পাঁচ বছরে ভারতের বিদেশনীতি অভূতপূর্ব পরিবর্তন এসেছে বলে মনে করেন তিনি। সেই পরিবর্তন দেশকে আরও উচ্চতায় নিয়ে যাবে। এবং সেই লক্ষ্যেই তিনি এবং তাঁর মন্ত্রক কাজ করতে চান বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। একই সঙ্গে সন্ত্রাসবাদ দমনে আপোসহীন নীতিতে বিশ্বাসী ভারত। সেকথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। কারণ মোদীর এই বিপুল জয়ের অন্যতম উৎস্য কিন্তু ছিল জাতিয়তাবাদী। পুলওয়ামা হামলা আর বালাকোট এয়ারস্ট্রাইকে হালেই ভোট বৈতরণী পাড় করেছেন মোদী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications