নেপালে ফের বিমান দুর্ঘটনার হাতছানি, মাঝ-আকাশে ইঞ্জিনে লাগল আগুন
নেপাল থেকে দুবাইগামী বিমানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল কাঠমাণ্ডু বিমানবন্দরে। এদিন সোমবার সন্ধ্যায় ১৫০ জন যাত্রী নিয়ে দুবাইগামী একটি বিমান নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করে। তারপরে দেখা যায় বিমানে আগুন লেগেছে।

বিমানবন্দর থেকে টেক অফ করার পরেই দেখা যায় বিমানের একটি ইঞ্জিনে আগুন জ্বলছে। সেই সময় বিমানে ১৫০ জন যাত্রী ছিলেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গিয়েছে।
নেপালের বিমান নিয়ন্ত্রক সংস্থার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পরে আগুন নিভলে বিমানটি গন্তব্যের উদ্দেশে উড়ে গিয়েছে। এছাড়াও কাঠমাণ্ডু বিমানবন্দরের পরিষেবা স্বাভাবিক রয়েছে বলেও বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে।
#Nepal #UAE : Video reportedly of Flydubai plane that caught fire upon⁰taking off from Kathmandu airport in Nepal & is trying to⁰make landing at airport pic.twitter.com/1eXsPHu8zP
— sebastian usher (@sebusher) April 24, 2023
এই বছরের জানুয়ারি মাসে এই নেপালেই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় অন্তত ৭২ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় ইঞ্জিন বিকল হয়ে বিমানটি মাটিতে আছড়ে পড়ে। যার ফলে মারাত্মক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ যায়। সেদিনও এই ত্রিভুবন বিমানবন্দর থেকেই বিমান উড়ান শুরু করে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications