Blue Ghost Lands on Moon: চাঁদের মাটিতে ইতিহাস, দুর্ধর্ষ ছবি পাঠাল বেসরকারি মহাকাশযান 'ব্লু ঘোস্ট'
Blue Ghost Lands on Moon: চাঁদের মাটিতে ফের ইতিহাস রচনা। বেসরকারি উদ্যোগে দ্বিতীয় সফল চন্দ্রাভিযান। বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা ফায়ারফ্লাই এরোস্পেসের মহাকাশযান ব্লু ঘোস্ট চাঁদের মাটিতে পা রেখেছে রবিবার। শুধু তাই নয়, চাঁদের বিস্ময় জাগানো ছবিও তুলে পাঠিয়েছে মহাকাশযানটি। এই নিয়ে দ্বিতীয় কোনও বেসরকারি সংস্থার মহাকাশযান চাঁদের মাটি ছুঁল।
ফায়ারফ্লাই এরোস্পেস আমেরিকার একটি বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা। সোশ্যাল মিডিয়ায় ব্লু ঘোস্টের তোলা চাঁদের সেই ছবি পোস্ট করেছে তারা। চূড়ান্ত সাফল্য পেয়ে তাদের দাবি, কঠোর পরিশ্রম ও এই অভিযানে জড়িত গোটা টিমের অধ্যাবসায়ের ফলশ্রুতিই এই ছবি। গত তিন বছরেরও বেশি সময় ধরে নিরলস পরিশ্রম করে গিয়েছে ফায়ারফ্লাই টিম। ছবির ক্যাপশনে এমনই লিখেছে সংস্থা।

মহাকাশ গবেষণায় প্রকৃতপক্ষেই অন্যতম বড় সাফল্য ফায়ারফ্লাইয়ের এই অভিযান। দ্বিতীয়বার বেসরকারি উদ্যোগে হিসেবে তাদের এই চন্দ্রাভিযান মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে। রবিবার ভারতীয় সময় দুপুর ২টো ১০ মিনিট নাগাদ ফায়ারফ্লাই এরোস্পেসের ব্লু ঘোস্ট মিশন ১ মহাকাশযানটি চাঁদের মাটিতে অবতরণ করে। চাঁদের উত্তর পূর্ব দিক করে অবস্থিত মন্স ল্যাট্রেইল সংলগ্ন ব্যাসল্ট শিলা বেষ্টিত মেরে ক্রিসিয়াম ভূপৃষ্ঠে অবতরণ করে ব্লু ঘোস্ট।
অবতরণ সুষ্ঠুভাবেই হয়েছে বলে জানান সিইও জ্যাসন কিম। মহাকাশযানের ডাক নামও রয়েছে বইকি। তা হল 'ঘোস্ট রাইডার্স ইন দ্য স্কাই'। নাসার সঙ্গে মিলিতভাবে এই অভিযান চালানো হয়। আর্টেমিস অভিযানের আওতায় কম খরচে চাঁদে নভঃশ্চর পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ারফ্লাই এরোস্পেস।
জানা গিয়েছে, সঙ্গে করে ১০টি যন্ত্রপাতি নিয়ে গিয়েছে ব্লু ঘোস্ট মহাকাশযান। যার মধ্যে রয়েছে চাঁদের মাটি পরীক্ষার অ্যানালাইজার, তেজস্ক্রিয় বিকিরণ প্রতিরোধকারী উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার। এছাড়াও রয়েছে চাঁদে দিক নির্দেশকারী বিশেষ যন্ত্র, যার সাহায্যে গ্লোবাল স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমও পরীক্ষা করে দেখা হবে।
Would you look at that view! #BlueGhost captured its first image on the Moon that embodies everything this bold, unstoppable Firefly team has worked so hard for over the last 3+ years. And we’re just getting started! Find out what's next for #BGM1 https://t.co/oEJhJu7KHx pic.twitter.com/NsdljgQOpu
— Firefly Aerospace (@Firefly_Space) March 2, 2025
আগামী ১৪টি চন্দ্রাদিবস ধরে চাঁদের মাটিতে অভিযান চালাবে মহাকাশযানটি। ১৪ মার্চ সূর্যগ্রহণের সময় গোটা দৃশ্যটি রেকর্ড করবে মহাকাশযান ব্লু ঘোস্ট। উচ্চমানের ছবিও তোলার দায়িত্ব রয়েছে তার উপর। এরপর ১৬ মার্চ চাঁদ থেকে সূর্যাস্তের মুহূর্তও রেকর্ড করবে মহাকাশযানটি। সৌরশক্তির প্রভাবে কীভাবে মাটি থেকে ধূলিকণা বাতাসে ঘুরে বেড়ায় সেসম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করবে ব্লু ঘোস্ট মহাকাশযান।
-
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
কালীঘাটের পর দক্ষিণেশ্বর! জ্ঞানেশ কুমার পৌঁছতেই মন্দির চত্বরে কালো পতাকা হাতে বিক্ষোভ, কী দাবি বিক্ষোভকারীদের? -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
বাংলাদেশে জ্বালানি সঙ্কট! সেই ভারতের কাছেই অতিরিক্ত ডিজেল চেয়ে আবেদন ঢাকার, ভেবে দেখবে নয়াদিল্লি -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
ইরানি যুদ্ধজাহাজ ঘিরে নতুন জল্পনা, শ্রীলঙ্কা উপকূল থেকে ৯ নটিক্যাল মাইল দূরে রণতরী -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
এসআইআর নিয়ে ছবি আঁকলেন মমতা, জ্ঞানেশ কুমারকে ভ্য়ানিশ কটাক্ষও ধরনা মঞ্চে












Click it and Unblock the Notifications