আমেরিকার 'ফার্স্ট লেডি' কে, এই নিয়ে ইভানা বনাম মেলানিয়া বিবাদ তুঙ্গে

মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি কে? এই প্রশ্নে বিবাদ আপাতত তুঙ্গে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ও তৃতীয় স্ত্রী মেলানিয়ার মধ্যে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি কে? এই প্রশ্নে সরগরম আমেরিকা। বিবাদ আপাতত তুঙ্গে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ও তৃতীয় স্ত্রী মেলানিয়ার মধ্যে। সংবাদমাধ্যমকে মাঝে রেখে ইভানা-মেলানিয়া তপ্ত বাক্যবিবাদে জড়িয়েছেন। মাঝে দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলসও অবশ্য রয়েছেন।

আমেরিকার 'ফার্স্ট লেডি' কে, বিবাদে ইভানা-মেলানিয়া

দিন দুয়েক আগে নিজের লেখা 'রেইজিং ট্রাম্প' বইপ্রকাশ অনুষ্ঠানে ট্রাম্পের বড় তিন সন্তানকে মানুষ করার প্রসঙ্গ টেনে আনেন ইভানা। একসময়ে ডোনাল্ড ট্রাম্পের জগত জুড়ে তিনি ছিলেন। সেইজন্য নিজেকে ফার্স্ট লেডি বলেও ব্যাখ্যা করেন তিনি।

মেলানিয়াকে আক্রমণ করে ইভানা বেশ কড়া কথা শোনান। অন্যদিকে দ্বিতীয় স্ত্রী মারলাকে নিয়ে ততটা আক্রমণাত্মক ছিলেন না ইভানা।

সেই প্রসঙ্গে মেলানিয়া ট্রাম্প পাল্টা আক্রমণ করতে ছাড়েননি ইভানাকে। তাঁর মুখপাত্র স্টেফনি গ্রিশম বলেছেন, ইভানা নিজের বই বিক্রি করতে চাইছেন। আর সেজন্য মেলানিয়াকে আক্রমণ করেছেন।

যদিও ইভানা বইপ্রকাশ অনুষ্ঠানে দাবি করেছিলেন, তিনি চাইলে হটলাইনে হোয়াইটহাউসে যোগাযোগ করতে পারেন। ট্রাম্পের সঙ্গে কথা বলার ব্যবস্থা রয়েছে। তবে মেলানিয়া থাকায় তিনি ট্রাম্পকে অস্বস্তিতে ফেলতে চান না। কারণ দিনের শেষে তিনিই ট্রাম্পের প্রথম স্ত্রী অর্থাৎ ফার্স্ট লেডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+