আমেরিকায় ইতিহাস ভারতীয় অভিবাসীর, মেরিল্যান্ডের লেফটেন্যান্ট গর্ভনর হলেন অরুণা মিলার
আমেরিকায় ইতিহাস ভারতীয় অভিবাসীর, মেরিল্যান্ডের লেফটেন্যান্ট গর্ভনর হলেন অরুণা মিলার
আমেরিকায় ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান কংগ্রেস উভয় দলই প্রার্থী তালিকার মধ্যে বৈচিত্র আনার চেষ্টা করেছে। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে তরুণ প্রজন্মের প্রাধান্য দেখতে পাওয়া গিয়েছে। বিশেষত জেড জেনারেশনের একাধিক প্রার্থী ডেমোক্র্যাটিক ও রিপাবলিকানদের হয়ে লড়াই করেছেন। প্রথম ভারতীয় বংশোদ্ভুত লেফটেন্যান্ট গভর্নর হিসেবে ইতিহাস তৈরি করেন অরুনা মিলার।

প্রথম ভারতীয় অভিবাসী লেফটেন্যান্ট গভর্নর
অরুণা মিলার ওয়াশিংটন ডিসি সংলগ্ন মেরিল্যান্ডে লেফটেন্যান্ট গভর্নর নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি প্রথম ভারতীয় অভিবাসী রাজনীতিবিদ যিনি আমেরিকার কোনও প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন। ৫৮ বছরের অরুণা মিলার মেরিল্যান্ড হাউসের একজন প্রাক্তন প্রতিনিধি। অরুণা মিলার ভারতে জন্মগ্রহণ করেছিলেন। সাত বছর বয়সে তিনি বাবা-মায়ের সঙ্গে আমেরিকায় চলে যান। তার আগে তিনি ভারতের হায়দরাবাদে থাকতেন। অরুণা মার্কিন নাগরিক ডেভ মিলারকে পরবর্তীকালে বিয়ে করেন। তাঁদের তিন সন্তান রয়েছেন। গভর্নরের অনুপস্থিতিতে বা গভর্নর অসুস্থ হলে অথবা মারা গেলে লেফটেন্যান্ট গভর্নরের দায়িত্ব পড়ে।

মধ্যবর্তী নির্বাচনে ভারতীয় বংশোদ্ভুত পাঁচ প্রার্থী
অরুণা মিলার ছাড়াও প্রায় পাঁচজন ভারতীয় বংশোদ্ভুত আমেরিকার মধ্যবতী নির্বাচনী লড়াই করেন। মিলার ছাড়া বাকি চার জন ডেমোক্র্যাটিক দলের হয়ে লড়াই করেন। তাঁরা হলেন, অমি বেরা, রাজা কৃষ্ণমূর্তি, রো খান্না এবং প্রমিলা জয়পাল। অমি বেরা ক্যালিফোর্নিয়া সপ্তম কংগ্রেসনাল জেলা থেকে ডেমোক্যাটিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

মহিলা গভর্নরের সংখ্যা বৃদ্ধি
একদিকে রিপাবলিকানরা যেমন মহিলা গভর্নরের সংখ্যা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। তেমনি ডেমোক্র্যাটরা কৃষ্ণাঙ্গ সেনেটরের সংখ্যা বৃদ্ধি করতে চেয়েছেন। পাশাপাশি ডেমোক্র্যাটদের হয়ে গভর্নর পদের জন্য আমেরিকার এলজিবিটি সম্প্রদায়ের প্রতিনিধি লড়াই করছেন। উভয় দলই জেড জেনারেশনের ওপর গুরুত্ব দিয়েছেন। সেক্ষেত্রে বেশিরভাগই রয়েছেন, মার্কিন কংগ্রেসে যাওয়ার জন্য প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত যাঁরা ১৯৯৬ সালের পরে জন্ম গ্রহণ করেছেন, তাঁদের জেড জেনারেশনের সদস্য হিসেবে ধরা হয়। এক কথায় ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে দেশের একেবারে তরুণ প্রজন্মের প্রার্থীদের ওপর বেশি ভরসা করেছেন।

মার্কিন কংগ্রেসে জেনারেশন জেডের প্রথম সদস্য
আন্তর্জাতিক সংবাদ সংস্থার অনুমান অনুসারে, ডেমোক্র্যাটিক পার্টি থেকে ম্যাক্সওয়েল ফ্রস্ট কংগ্রেসে নির্বাচিত জেনারেশন জেডের প্রথম সদস্য হবেন। তিনি ফ্লোরিডার দশম কংগ্রেসনাল জেলা থেকে জয়ী হবেন বলে সংবাদমাধ্যমের তরফে অনুমান করা হচ্ছে। ডেমোক্রেটিক পার্টির ওয়েস মুর হবেন মেরিল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হতে চলেছেন বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অনুমান করছে। তিনি আমেরিকার তৃতীয় নির্বাচিত কৃষ্ণাঙ্গ গভর্নর হবেন বলে জানা গিয়েছে। ডেমোক্র্যাট মাউরা হেলি মার্কিন ইতিহাসে প্রথম লেসবিয়ান গভর্নর হবেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে অনুমান করা হচ্ছে।
ছবি সৌ:টুইটার
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications