কুর্নিশ নারীবাদকে! ২০১৭-র 'ওয়ার্ড অব দ্য ইয়ার' নির্বাচিত হল এই শব্দটি,সৌজন্যে মেরিয়াম ওয়েবস্টার
আর কয়েকদিনের অপক্ষো, তারপরই আসছে নতুন বছর। বছরের শেষপ্রান্তে এসেও বর্ষসেরা বিভিন্ন বিষয় উঠে আসছে। অনেকেই ফিরে দেখতে চাইছেন বছরের ফেলে আসা সেরা মুহুর্তকে।
আর কয়েকদিনের অপক্ষো, তারপরই আসছে নতুন বছর। বছরের শেষপ্রান্তে এসেও বর্ষসেরা বিভিন্ন বিষয় উঠে আসছে। অনেকেই ফিরে দেখতে চাইছেন বছরের ফেলে আসা সেরা মুহুর্তকে। আর এই আনন্দ- আড়ম্বরের মধ্যেই উঠে এল ২০১৭ সালের 'ওয়ার্ড অব দ্য ইয়ার'।

মেরিয়াম ওয়েবস্টারের অভিধান অনুযায়ী এবছরের সেরা শব্দ হল 'ফেমিনিজম' অর্থাৎ 'নারীবাদ'। অভিধান সংস্থার দাবি , এবছর 'ফেমিনিজম' শব্দটির সংজ্ঞার বিষয়ে মানুষের খোঁজ খবরের পরিমাণ বেড়েছে ৭০ শতাংশ। এছাড়াও এবছরের মার্চ মাসে ওয়াশিংনটন ডিসিতে মহিলাদের মিছিলকে কেন্দ্র করে এই শব্দটির চল বেড়েছে বল অভিধান কর্তৃপক্ষের দাবি।
এছাড়াও ক্রমাগত বাড়তে থাকা মহিলাদের ওপর হেনস্থা, ধর্ষণের ঘটনার জেরে এই শব্দের প্রাসঙ্গিকতাও বেড়েছে। এমনই মত, অভিধানের এডিটর অ্য়াট লার্জ পিটার সোকোলোওস্কির। এরসঙ্গে যুক্ত হয়েছে 'মি টু' প্রচার। এই শব্দের আওতায় হ্যাশট্যাগ দিয়ে গোটা বিশ্বের বহু মহিলারই জানিয়েছেন তাঁর সঙ্গে কী ধরনের অশ্লীলতা বা হেনস্থার ঘটনা ঘটেছে। ফলে সবমিলিয়ে 'ফেমিনিজম' শব্দটি উঠে এসেছে শীর্ষে।












Click it and Unblock the Notifications