Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাবা-ছেলে মিলে বন্ডি বিচে হামলা, উঠে এল পাকিস্তান যোগ! কেন এই হত্যা? নেপথ্যে কারা? দেখুন ভয়ঙ্কর ভিডিও

ইহুদিদের হানুকা (Hannukah) উৎসব শুরুর দিনই উৎসবের আনন্দ মুহূর্ত আতঙ্কে বদলে গেল অস্ট্রেলিয়ার সিডনিতে। উৎসবের প্রথম দিনেই সিডনির জনপ্রিয় বন্ডি সমুদ্র সৈকতে বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয় গোটা এলাকা। সেই ঘটনায় এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন প্রায় ১৫ জন। আহত হয়েছেন প্রায় ৪০ জন।

-

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে যে, অস্ট্রেলিয়ার সিডনিতে হামলাকারী দু'জন সম্পর্কে বাবা ও ছেলে। ছেলের নাম নাভিদ আক্রাম। অনুমান করা হচ্ছে যে, পরিকল্পনা করেই তাঁরা ইহুদি ধর্মাবলম্বীদের লক্ষ্য করেই হামলা চালিয়েছেন। একজন বন্দুকবাজ ঘটনাস্থলেই মারা যায়। আরেকজন, গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, একজন হামলাকারী পাকিস্তানের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন। ঘটনাটির তদন্তে জানা গিয়েছে এই তথ্য। সেই ব্যক্তি পাকিস্তানি বংশোদ্ভূত। বাবা ও ছেলের সম্পর্কের মধ্যে বাবার কাছে বৈধ বন্দুকের লাইসেন্স ছিল। এমনকি ওই ব্যক্তির নামে একাধিক আগ্নেয়াস্ত্র নথিভুক্তও ছিল।

ঘটনাস্থল থেকে দুটি সক্রিয় ইমপ্রোভাইসড (Improvised) ডিভাইস উদ্ধার করা হয়েছে। তবে এরকম ভয়ঙ্কর হামলার পিছনে কোনও তৃতীয় ব্যক্তি জড়িত কি না বা কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ আছে কি না, তা এখনও স্পষ্ট হয়নি। অস্ট্রেলিয়া সরকার এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলেই চিহ্নিত করেছে।

এদিকে, হামলাটি হওয়ার পর সমাজ মাধ্যমে আতশবাজি ফাটানোর একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ায় তীব্র নিন্দা শুরু হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। কিন্তু এরকম ভয়াবহ হামলা কি কারণে হল তার উত্তর এখনও অধরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+