বাকি বিশ্বের তুলনায় করোনায় মৃত্যুর হার অনেকটাই কম দক্ষিণ এশিয়ায়! কীভাবে?
বাকি বিশ্বের নিরিখে সার্কভুক্ত দেশগুলিতে করোনা ভাইরাসে মৃত্যুর হার এখনও পর্যন্ত কম। পরিসংখ্যান সে কথাই বলছে। গত কয়েক মাস ধরে করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীর প্রেক্ষাপটে কিছু তথ্য-পরিসংখ্যান উপস্থাপন করা হয়েছে বিভিন্ন গবেষণা সংস্থার তরফে। এতেই দেখা গিয়েছে বিশ্বের অন্যান্য জায়গা থেকে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়াতে করোনা আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর হার কম।

বিশ্বে জনসংখ্যার এক চতুর্থাংশ এই অঞ্চলে
তবে বিশ্বে জনসংখ্যার এক চতুর্থাংশ সত্ত্বেও দক্ষিণ এশিয়ায় এ পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণের জেরে মৃত্যুর হার তুলনামূলক ভাবে অনেকটা কম। বিশেষজ্ঞরা বলছেন, এর অন্যতম কারণ হতে পারে দেশগুলোতে করোনা নমুনা পরীক্ষার জালিয়াতি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড না মেনে কম নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা। তাই মৃত্যুর পর সেটি করোনার কারণে কি না, তা স্পষ্ট হচ্ছে না। তবে সরকারি হিসাবে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৯টি দেশ মিলিয়ে ২৫২ কোটি মানুষের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মাত্র ৪৩ হাজার ১৫৮ জন।

৩০ দিনের ব্যবধানে ভারতে বেড়েছে করোনা
তবে গত ৩০ দিনের ব্যবধানে ভারতে হঠাৎ যে হারে করোনা রোগী বেড়েছে সার্কভুক্ত গোটা অঞ্চলে এখনো এ ভাইরাস ততটা দ্রুত ছড়িয়ে পড়তে দেখা যায়নি। ভারতে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে ১১ লাখ ছাড়িয়েছে। বিশ্বে আক্রান্তের দিক থেকে দেশটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ব্রাজিলের পর তৃতীয় অবস্থান দখল করেছে।

মৃত্যুর হার কম দক্ষিণ এশিয়ায়
লক্ষ্য করলে দেখা যাবে ভারতের পরে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানেও করোনা শনাক্ত রোগী প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এমনকি শুধু মাত্র ২০ দিনের ব্যবধানে বিশ্বে করোনা ভাইরাসের হটস্পটে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার এই দেশটি। তা সত্ত্বেও মৃত্যুর হার কম দক্ষিণ এশিয়ায়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর করোনা পরিস্থিতি
দক্ষিণ এশিয়ার দেশগুলোর করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দেখা যায়, ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত এবং মৃত্যু বেশি পাকিস্তানে। দেশটিতে জুনের মাঝামাঝিতে প্রতিদিন ৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়। তবে জুলাইতে এসে তা কমে ২ হাজার হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনার পরিস্থিতি কিছুটা ভয়াবহতার দিকে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, সম্প্রতি ২৮ দিনে সংক্রমণ দ্বিগুন বৃদ্ধি পাওয়া তারই আশঙ্কা। তবে মৃত্যুর হার কম রাখতে পারায় এই দেশগুলি প্রশংসা পাওয়ার যোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশ্বজুড়ে করোনা তাণ্ডব
গত ডিসেম্বরের শেষদিকে চিনের চৌহদ্দি ছাড়িয়ে করোনাভাইরাস ইরান, ইউরোপ ঘুরে তাণ্ডব শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রে। একমাত্র নিউইয়র্ক শহরে যে পরিমাণ মৃত্যু ও আক্রান্ত হয়েছে, তা অনেক দেশের চেয়েও বেশি। এদিকে জনসংখ্যর দিক দিয়ে প্রায় এক চতুর্থাংশ স্থান দখল করে রেখেছে সাউথ এশিয়ার দেশগুলো। তবে বিশ্বে করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে ১১ শতাংশ সংক্রমণ হয়েছে এই অঞ্চলে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications