Ex-Pakistan PM Imran Khan: 'লন্ডনের প্ল্যানের ছক কষা হয়েছিল', গ্রেফতার হতেই ইমরানের টুইটারে ভিডিও পোস্ট
Ex-Pakistan PM Imran Khanঃ গ্রেফতার যে হতে হবে তা বোধহয় আগেই আঁচ করেছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান! গ্রেফতার হওয়ার পরেই টুইটারে একটি ভিডিও পোস্ট হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, আমি যে গ্রেফতার হব সেটা আগে থেকেই অনুমান করেছিলাম।
গ্রেফতার হওয়ার আগেই এই ভিডিও রেকর্ড করেছি। লন্ডন প্ল্যান বাস্তবায়িত করার ক্ষেত্রে আরও একটি পদক্ষেপ। তবে আমি আমার দলের নেতা-কর্মীদের শান্ত থাকার বার্তাই দিয়েছি। ওই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে ইমরানকে।

ইমরান খান আগেই বলেছিলেন, দেশদ্রোহিতার অভিযোগ এনে তাঁকে ১০ বছর ধরে জেলে আটকে রাখার পরিকল্পনা করেছে পাকসেনা। তাঁকে এবং তাঁর স্ত্রী বুশরা বেগমকে জেলে রাখার পরিকল্পনা রয়েছে বলেও অনুমান করেছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।
টুইটে তিনি লিখেছিলেন, তিনি জেলে থাকাকালীন লন্ডনের প্ল্যানের ছক কষা হয়েছিল। গত ২৭ জুলাই ভিডিও টি রেকর্ড করেছিলেন ইমরান। আর সেই ভিডিওতে তাঁর আরও দাবি, তাঁকে বিচারের সুযোগ দেওয়া হয়নি।
ইমরান বলছেন, তোষাখানা কেস নিয়ে মিলিটারি ট্রায়াল চলছে। কিন্তু আমি সুবিচার পাচ্ছি না। শুধু তাই নয়, কেউ জদি একবার উপহার দেয় তাহলে সেটা তাঁরই সম্পত্তি হয়ে যায়। আমি আমার সম্পত্তি বিক্রি করব না করব না সেটা আপনারা কে? প্রশ্ন ইমরানের।
Chairman Imran Khan’s message:
— Imran Khan (@ImranKhanPTI) August 5, 2023
My arrest was expected & I recorded this message before my arrest.
It is one more step in fulfilling London Plan but I want my party workers to remain peaceful, steadfast and strong.
We bow before no one but Allah who is Al Haq. We believe in… pic.twitter.com/1kqg6HQVac
ইমরান খানকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আদালতের নির্দেশ সামনে আসার পরেই লাহোরের ( Lahore) জমান পার্ক ( Zaman Park) এ তাঁর বাড়িতে পৌঁছে যায় পুলিশ। এরপরেই গ্রেফতার করা হয়েছে। তাঁকে ইসলামাবাদে পাঠানো হচ্ছে বলে খবর। অন্যদিকে শান্ত থাকার আবেদন করা হলেও ইতিমধ্যে পিটিআইয়ের নেতা-করমীরা পথে নেমে পড়েছেন। বিভিন্ন জায়গায় জ্বলছে প্রতিবাদের আগুন। ঘটনার পরেই পাকিস্তান জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
অ্যালার্টে রাখা হয়েছে বাহিনীকে। উল্লেখ্য, তোষাখানা ( Toshakhana) মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ইমরান খান। আর এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়। শুধু তাই নয়, তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
#WATCH | Lahore | Former Pakistan Prime Minister Imran Khan arrested after found guilty in Toshakhana case
— ANI (@ANI) August 5, 2023
(Video source: Pakistan Tehreek-e-Insaf) pic.twitter.com/d1XotoFsg9
যদিও এই নির্দেশ সামনে আসার পরেই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে ইমরানের দল পিটিআই। গ্রেফতারের উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের পুরো পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। এমনটাই নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
-
মোদীর আগমনের আগেই জনসমুদ্র ব্রিগেডে! মঞ্চ থেকে মমতাকে তোপ নিশীথ প্রামাণিকের, কী বললেন? -
তেল ইস্যুতে আমেরিকাকে তোপ ইরানের! 'ট্রাম্প এখন ভিক্ষা চাইছেন', ভারতের প্রসঙ্গ টেনে কটাক্ষ, বার্তা ইউরোপকেও -
এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালেই কড়া ব্যবস্থা! 'কোভিডের মতোই কাটিয়ে উঠব এই দুঃসময়', বললেন প্রধানমন্ত্রী মোদী -
বড় পদক্ষেপ! ভারতের তৈরি বুলেট ট্রেন, কবে শুরু হবে টিকিট বুকিং? জানুন বিস্তারিত -
উত্তরবঙ্গে বজ্রসহ বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
প্রশ্নের বিনিময়ে ঘুষ মামলা, মহুয়া মৈত্রকে ঘিরে আইনি লড়াইয়ে দিল্লি হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের -
গ্যাস সঙ্কটে বিপর্যস্ত জনজীবন, থমকে মাছ ধরার ট্রলার, সংসদ চত্বরে প্রতিবাদ তৃণমূলের -
ব্রিগেড থেকে বড় ঘোষণা! ১৮,৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, কী বললেন মোদী? -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, শনিবার কলকাতার একাধিক রাস্তায় বিশেষ বিধিনিষেধ -
বসন্তে ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গেও সতর্কতা -
ব্রিগেডে মোদীর সভায় ১ লক্ষ কর্মীর জন্য বিশেষ খাবারের আয়োজন -
দোরগোড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট! এই সময়ের মধ্যেই নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা, কয় দফায় ভোট? জানুন বিস্তারিত












Click it and Unblock the Notifications