গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকন আব্বাসি
নওয়াজ শরিফের পর এবার দুর্নীতির অভিযোগে গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকন আব্বাসি। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব) তাঁকে গ্রেফতার করে।
নওয়াজ শরিফের পর এবার দুর্নীতির অভিযোগে গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকন আব্বাসি। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব) তাঁকে গ্রেফতার করে।

বিআইএমএলএন নেতার বিরুদ্ধে তরল গ্যাস (এলএনজি) আমদানির বরাত কিছু বেসরকারি কোম্পানিকে পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। শরিফ দুর্নীতির অভিযোগে গ্রেফতার করার পর এই শাহিদ খাকন আব্বাসিকেই প্রধানমন্ত্রী পদে বসিয়ে গিয়েছিলেন। সাধারণ নির্বাচন হওয়ার আগে পর্যন্ত আব্বাসিই ছিলেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা আগে সমন পাঠিয়েিছন ন্যাব। তাঁর বিরুদ্ধে দেশ বিতাড়নের ধারাতেও মামলা দায়ের করা হয়েছিল। ন্যাব আব্বাসির বিরুদ্ধে দুর্নীতি আইনের ৯ নম্বর ধারায় মামলা দায়ের করেছে। আব্বাসির গ্রেফতারির খবরের সত্যতা স্বীকার করেছেন বিআইএমএলএনের নেতা আসান ইকবাল।
আব্বাসি ছাড়াও এই দুর্নীতি মামলায় স্ক্যানারে রয়েছেন, পেট্রোলিয়াম সচিব আবিদ সৈইদ, ইন্টার স্টেট গ্যাস সিস্টেমের ম্যানেজিং ডিরেক্টর মোবিন সৌলত, এনগ্রো নামে এক বেসরকারি সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসার ইমরানুল হক, সুই সাইদার্ন গ্যাস কোম্পানির প্রাক্তন এমডি হুহের আহমেদ সিদ্দিকি।












Click it and Unblock the Notifications