Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ব্রিটেনে গত দু'দশকের সবচেয়ে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু ৮ ভারতীয়ের

ব্রিটেনে ভয়াবহ পথ দুর্ঘটনায় ৮জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। তার মধ্যে ২জন মহিলা রয়েছে।

ব্রিটেনে ভয়াবহ পথ দুর্ঘটনায় ৮জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। তার মধ্যে ২জন মহিলা রয়েছে। গত দু'দশকে এমন ঘটনা আর ঘটেনি বলে যুক্তরাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে।

ব্রিটেনে গত দু'দশকের সবচেয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৮ ভারতীয়

দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সকালে বাকিংহ্যামশায়ারের নিউপোর্ট পাগনেলে। সেখানে উইপ্রো আধিকারিক ও তাঁদের পরিবারকে নিয়ে যাওয়া একটি বাসের সঙ্গে দুটি লরির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তিনজন উইপ্রো আধিকারিক মারা যান। বাসের ড্রাইভারেরও মৃত্যু হয়েছে। তিনিও ভারতীয় ছিলেন।

দুটি লরির চালককেই গ্রেফতার করা হয়েছে। বেপরোয়া গাড়ি চালানো ও দুর্ঘটনার দায়ে দুজনের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। এছাড়া মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগও উঠেছে।

ব্রিটেনের উইপ্রো কর্মকর্তারা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এই ঘটনায় আহতদের চিকিৎসায় কোনও ত্রুটি যাতে না থাকে সেদিকেও নজর রাখা হচ্ছে। যে বাসটিতে উইপ্রোর কর্মীরা ছিলেন সেটি একটি মিনিবাস ছিল। তাতে এসে ধাক্কা মারে একটি লরি ও একটি ট্রাক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+