মিশরের বিমান ছিনতাইকারী ধৃত, নিরাপদে সমস্ত যাত্রী

কায়রো, ২৯ মার্চ : দেশের মধ্যেই আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাওয়ার পথে ছিনতাই করা হল মিশরের 'ইজিপ্ট এয়ার' সংস্থার বিমান 'এয়ারবাস ৩২০'। বিমানে একজন অপহরণকারী রয়েছে বলেই জানা গিয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

বিমান সংস্থাটি মিশরের সরকারের অধীন। ছিনতাই করা বিমানটিকে অপহরণকারী সাইপ্রাসে নামিয়েছে। মোট ৫৫ জন যাত্রী ও ৭জন বিমানকর্মী বিমানে অপহৃত অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে।

মিশরে ৬২জন যাত্রী সহ বিমান ছিনতাই

মিশর সরকার সূত্রে জানা গিয়েছে, অপহরনকারীকে গ্রেফতার করার ফলে শেষ পর্যন্ত যে এক বিমানকর্মী ও চার জন বিদেশি যাত্রীকে রেখে বাকীদের ছেড়ে দিয়েছিল অপহরণকারী, তারাও মুক্তি পেয়েছে।

অপহরণকারীকে সইফ এল দিন মুস্তাফা নামে শনাক্ত করা হয়েছে। অপহরণকারী বিমান চালককে জানায় তার পরনে তীব্র শক্তিশালী মানববোমা রয়েছে। তার কথা না শুনলে বিমানটিকে সে উড়িয়ে দেবে। তবে ঠিক কি কারণে এই বিমান ছিনতাইয়ের ঘটনা তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

ছিনতাইকারীর কাছে শক্তিশালী বিস্ফোরক ছিল বলে দাবি করা হয়েছে। বিমানের আশেপাশে পুলিশ বা সেনাকে দেখলে বিমানটিকে আত্মঘাতী বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ছিনতাইকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+