ভূমিকম্পে ইকুয়েডরে মৃতের সংখ্যা বেড়ে ৪১৩, আহত কয়েক হাজার
কিতো, ১৯ এপ্রিল : মৃত্যুমিছিল কিছুতেই থামছে না দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে। এখনও পর্যন্ত ভয়াল ভূমিকম্পের বলি হয়েছেন ৪১৩ জন মানুষ। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। হতাহতের সংখ্যাটা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
ভারতীয় সময়ানুযায়ী রবিবার ভোরে ইকুয়েডরের রাজধানী শহর থেকে ১৭৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়। ঘটনার পরে সুনামি সতর্কতাও জারি করা হয়।

প্রায় একই উৎসস্থল থেকে দুটি কম্পন অনুভূত হয়েছে। প্রথমবার কম্পনের মাত্রা ছিল ৪.৮। এর ১১ মিনিট পরে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার কম্পনটি অনুভূত হয়। যা একেবারে তছনছ করে দিয়েছে শহরটিকে। ঘটনায় প্রাথমিক আকস্মিকতা কাটিয়ে ওঠার পর থেকেই বেড়ে চলেছে মৃতের সারি।
ইকুয়েডরের রাষ্ট্রপতি রাফায়েল কোরেয়া জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদেহ সরানোর কাজ বেশ কঠিন হচ্ছে। এত স্তূপের মধ্য থেকে আরও অনেক লাশ বেরবে বলে আশঙ্কা ও দুঃখপ্রকাশ করেছেন তিনি।
রবিবার ভোরের ভূমিকম্পের পরে অন্তত একডজন আফটার শকে কেঁপে উঠেছে ইকুয়েডরের মাটি। উপকূলবর্তী এই দেশের প্রতিবেশী কলম্বিয়া, মেক্সিকো, এল সালভাদরেও টের পাওয়া গিয়েছে। এই দেশগুলি ইকুয়েডরকে সাহায্যার্থে এগিয়েও এসেছে।
এই ভূমিকম্পে ইকুয়েডরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর হল পেদরনালেস। এখানেই অন্তত ৪০০ লোকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছেন খোদ পেদরনালেসের মেয়র গ্যাব্রিয়াল অ্যালকিবার। তবে সরকারি সূত্রে এখনও কিছু জানা যায়নি।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications