Taiwan Earthquake: তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্প, ধসে গেল বহু বাড়ি! সুনামি সতর্কতা প্রতিবেশী ২ দেশেও
Taiwan Earthquake: তাইওয়ানের পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প। রিখটাল স্কেলে এর তীব্র ৭.৪। তাইপেই এবং হুয়ালিয়েন শহরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী সকাল সাতটা আটান্ন-তে ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। প্রাথমিক রিপোর্টে ভূমিকম্পের কেন্দ্রস্থল হুয়ালিয়েন শহরের কাছে বলে জানা গিয়েছে।
তাইওয়ানের হুয়ালিয়েন শহর থেকে ১৮ কিমি দক্ষিণে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানা গিয়েছে। চিনের আবহাওয়া সংস্থার তরফে জানানো হয়েছে ৭.৫ মাত্রার ভূমিকম্পের পরে ৪.৬ থেকে ৬.৫ মাত্রার অন্তত সাতটি আফটার শক হয়েছে।

তাইওয়ানের প্রধান শহরগুলিতে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিমি নিচে। যেহেতু এই ভূমিকম্প ভূপৃষ্ঠের কাছারাছি হয়েছে, তাই তার তীব্রতাও বেশি। তবে ভূমিকম্পের সঠিক মাত্রা বিশ্লেষণের পরে পরিবর্তিত হতে পারে।
🚨BREAKING: 7.5 magnitude earthquake in Taipei, Taiwan just moments ago #earthquakepic.twitter.com/0GV5PWFwjz
— AJ Huber (@Huberton) April 3, 2024
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পরে স্থানীয় মানুষজনকে ওকিনাওয়ার দক্ষিণ প্রিফেকচারের নিকটবর্তী অঞ্চলগুলি থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে জাপান। তাইওয়ানের এই ভূমিকম্পের পরে সুনামি সতর্কতাও জারি করা হয়। জাপানের আবহাওয়া সংস্থার তরফে তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম উপকূলে তিন মিটার পর্যন্ত সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছে। জাপানের একটি অংশেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ফিলিপিন্সেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের মিয়াকোজিমা দ্বীপ ও তাইওয়ানের কাছে থাকা জপানের অন্য দ্বীপগুলিতে ভূমিকম্পের পরেই উঁচু ঢেউ দেখা যায়।
Massive landslides caused by the 7.5 magnitude earthquake in Taiwan.
— Vince Langman (@LangmanVince) April 3, 2024
Insane 👇 pic.twitter.com/JpDpZLlH2I
এদিকে তাইওয়ানে এই ভূমিকম্পের পরে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির যে ছবি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে বহু বড় বাড়ি ধসে পড়েছে। ভূমিকম্পের পরেই সেখানে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার কাজ শুরু হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications