Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মায়ানমারের থেকেও খারাপ অবস্থা হতে পারে, 'ধূলিসাৎ' হতে পারে বাংলাদেশের এই শহরগুলি! জারি করল সতর্কতা

Bangladesh Earthquake: ভয়াবহ ভূমিকম্পে ধূলিসাৎ মায়ানমার। তীব্র কম্পন অনুভূত হয় থাইল্যান্ডেও। রিখটার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭ দশমিক ৭ এবং ৬ দশমিক ৪। দুই দেশ মিলিয়ে এখনও পর্যন্ত ১০০০ এরও বেশি মানুষেরও মৃত্যু হয়েছে। কয়েক হাজার মানুষ ভয়াবহ ভূমিকম্পে আহত। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আর এর মধ্যেই চরম সতর্কতা বাংলাদেশে।

৭ দশমিক ৭ কিংবা এর থেকেও বেশি মাত্রার ভূমিকম্প (Bangladesh Earthquake) ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আর তাই এখন থেকেই একাধিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সে দেশের বিশেষজ্ঞরা।

Bangladesh Earthquake

বাংলাদশের জনপ্রিয় সংবাদমাধ্যম 'বাংলা ট্রিবিউনে'র প্রকাশিত খবর অনুযায়ী, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তরফে আজ শনিবার একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চল ভুমিকম্পের ভয়ঙ্কর ঝুঁকিতে আছে বলে বার্তা দেওয়া হয়েছে।

যে কোনও সময় আঘাত আসতে পারে। আর তাতে এই এলাকাগুলি ধূলিসাৎ হওয়ার সম্ভাবনা প্রবল বলে দাবি বিভিন্ন বিশেষজ্ঞদের। আর সেই সতর্কবার্তাকে গুরুত্ব দিয়ে একাধিক প্রস্তুতি এখন থেকে নেওয়ার কথা বলছে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। শুধু তাই নয়, আশঙ্কা থেকে বেশ কিছু নির্দেশকাও দেওয়া হয়েছে। যার মধ্যে প্রথমেই আছে 'বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০' অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণের কথা।

এই সমস্ত শহরে যে সমস্ত বিপদজনক বাড়ি আছে এবং ভবন আছে সেগুলিকে দ্রুত যাতে সংস্কার এবং শক্তিশালী করা হয় সেই বার্তাও দেওয়া হয়েছে। একই সঙ্গে সমস্ত বহুতল ও বাণিজ্যিক ভবনে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার করারও কথা বলা হয়েছে। এছাড়াও গ্যাস, জল ও বিদ্যুৎ-সহ ইউটিলিটি সার্ভিস লাইনগুলি যাতে ঠিক সময় কাজ করে তা নিশ্চিত করতে বলা হয়েছে।

Take a Poll

একই সঙ্গে টর্চলাইট, রেডিও (অতিরিক্ত ব্যাটারিসহ), বাঁশি, হ্যামার, হেলমেট সহ বিভিন্ন ব্যবস্থা মানুষ যাতে কাছে রাখেন সেই কথা বলা হচ্ছে। মূলত ভূমিকম্প পরবর্তী সময়ে আটকা পড়লে মানুষ যাতে কষ্ট করেও যেতে বেঁচে থাকতে পারেন সেই কথা ভেবে একাধিক এমন ব্যবস্থার কথা বলা হয়েছে।

বলে রাখ প্রয়োজন, শুক্রবার মায়ানমার, থাইল্যান্ড সহ বাংলাদেশের একাধিক অঞ্চলেও ভূমিকম্প অনুবভহুত হয়। এমনকী গত কয়েক মাসে রাজধানী ঢাকা সহ একের পর এক এলাকায় ভুমিকম্প অনুভূত হয়। বারবার কম্পনের ঘটনায় আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+