ভয়াবহ ভূমিকম্পের কবলে মরক্কো! কয়েকশো মানুষের মৃত্যু
ফের ভয়াবহ ভূমিকম্পের খবর। এদিন ভোরে মরক্কোয় ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৮। আফ্রিকার দেশ মরক্কোতে হওয়া এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ভূমিকম্পে অনেক বাড়ি ধসে পড়ে। শুরুতেই প্রায় শতিনেক মানুষের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। উদ্ধার অভিযান শুরু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
ভূমিকম্পের কেন্দ্রস্থল মরক্কোর মারাকেশ শহর থেকে প্রায় ৭০ কিমি দূরে ছিল বলে জানা গিয়েছে। ভূমিকম্পটি এতটাই তীব্র ছিল যে, মারাকেশ থেকে প্রায় ৩৫০ কিমি দূরে রাদধানী রাবাতেও প্রভাব অনুভূত হয়েছে।

ভারতীয় সময় অনুযায়ী ভোর ৩.৪১-এ এই ভূমিকম্পটি হয়। ইউনাইডেট স্টেটস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুসারে, এটি গত ১২০ বছরের মধ্যে উত্তর আফ্রিকায় আঘাত হানা সব থেকে শক্তিশালী ভূমিকম্প। ইউএসজিএস জানিয়েছেন, ১৯০০ সাল থেকে এই এলাকার ৫০০ কিমির মধ্যে এমসিক্স কিংবা তার থেকে বড় ভূমিকম্প হয়নি। এখানে এম৫ মাত্রার ৯ টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
এই ভূমিকম্পে রামাকেশ শহরের অনেক পুরনো বাড়ি ভেঙে পড়েছে। ভূমিকম্পের পরে অনেকেই আশঙ্কায় ঘর থেকে বেরিয় বইরে অবস্থান করছেন। সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্প সংক্রান্ত ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমিকম্পে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মরক্কোর ভূমিকম্পে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতিতে ভারত দুঃখিত। ভারত এই কঠিন সময়ে মরক্কোকে সবরকম সাহায্য করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications