Earthquake In Indonesia: সাতসকালে হঠাৎ তীব্র কম্পন, আতঙ্কে রাস্তায় নামল মানুষ
গত কয়েকদিন আগেই ভূমিকম্পে কেঁপে ওঠে সিরিয়া। এমনকি কম্পনে বিধ্বস্ত হয় তুরস্ক। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এই অবস্থায় কপম্পন ইন্দোনেশিয়াতেও। বারবার কম্পন কি বড় বিপদের সঙ্কেত দিচ্ছে
Earthquake In Indonesia: গত কয়েকদিন আগেই ভূমিকম্পে কেঁপে ওঠে তুর্কি এবং সিরিয়া! আর ভয়াবহ এই ভূমিকম্পে এখনও পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আর এর মধ্যেই আতঙ্ক বাড়িয়ে ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শুক্রবার সকালে সে দেশে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা 6.3 বলে জানা গিয়েছে। USGS-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্প ইন্দোনেশিয়ার টোবেলো থেকে ১৭৭ কিলোমিটার উত্তরে অনুভূত হয়। শুধু তাই নয়, ভূমিকম্পের কেন্দ্র ৯৯ কিলোমিটার গভীরে বলেও জানিয়েছে USGS।
An earthquake of magnitude 6.3 occurred 177 km north of Tobelo, Indonesia: USGS
— ANI (@ANI) February 23, 2023

হতাহতেরও কোনও খবর নেই।
তবে সাতসকালে ঘটে যাওয়া এই ভূমিকম্পের ফলে এখনও ক্ষয়ক্ষতির কোনও তথ্য সামনে আসেনি। এমনকি হতাহতেরও কোনও খবর নেই। তবে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে সে দেশে। অনেকেই বহুতল কিংবা বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন বলে জানাচ্ছে স্থানীয় সংবাদমাধ্যম। শুধু তাই নয়, নিরাপদে যাওয়ার চেষ্টা করেন বহু মানুষ। তবে ইন্দোনেশিয়াতে ভূমিকম্পের ঘটনা নতুন কিছু নয়। মাঝে মধ্যেও সেখানে কম্পন অনুভূত হয়।

একের পর এক কম্পনের সাক্ষী ইন্দোনেশিয়া
গত ১০ জানুয়ারিই তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল 7.7। এর কেন্দ্রস্থল ছিল পৃথিবীর পৃষ্ঠ থেকে মাত্র ৯৭ কিলোমিটার (৬০.২৭ মাইল) নীচে। এই ঘটনায় সে দেশে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়। এমনকি বেশ কয়েকজনের মৃত্যুর খবরও সামনে আসে। শুধু তাই নয়, গত বছর ২০২২ সালে ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী থেকেছে ইন্দোনেশিয়ার মানুষ। ভূমিকম্পের তীব্রতা ছিল মাত্র 5.6। আর তাতেই সে দেশে ২৬৮ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। তীব্র কম্পনে ১ হাজারেও বেশি মানুষ আহত হয়। এমনকি বহু মানুষের খোঁজ পাওয়া যায়নি বলেও দাবি করা হয়। এই সমস্ত ঘটনার স্মৃতি টাটকা সে দেশের মানুষের। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের তীব্র কম্পন অনুভূত ইন্দোনেশিয়া জুড়ে। যা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।

সিরিয়া-তুরস্ক জুড়ে মৃত্যু মিছিল
গত কয়েকদিন আগেই তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে সিরিয়া এবং তুরস্ক। যার প্রায় মাস ঘুরতেও চললেও সে দেশের চারপাশ জুড়ে এখনও ছড়িয়ে রয়েছে ধ্বংসের ছবি। এখনও পর্যন্ত ভয়াবহ এই ভূমিকম্পে দুই দেশের অন্তত ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহত বহু মানুষ। আর এর মধ্যেও মাঝে মধ্যেই দুই দেশের মাটি কেঁপে উঠছে। প্রতি মুহূর্তে মৃত্যুকে সঙ্গী করে চলছেন সে দেশের মানুষ। তবে গবেষকদের একাংশ বলছেন, এটাই নাকি কিউছুই নাকি। আরও ভয়ঙ্কর কম্পনের সাক্ষী থাকতে পারে বিশ্বের মানুষ।












Click it and Unblock the Notifications