মর্মান্তিক, তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১,০০০ পার করল

ভূমিকম্পে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তুরস্কে, ভারতীয় উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে ৬ জনকে উদ্ধার করেছে।

তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১,০০০ ছাড়িয়ে গেল। আরও বাড়বে সংখ্যাটা এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন উদ্ধারকারীরা। ইতিমধ্যেই ভারতীয় উদ্ধারকারীরা ৬ জনকে উদ্ধার করেছে। প্রবল ঠান্ডার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রচণ্ড ঠান্ডার কারণে সব সময় উদ্ধারকাজ করা যাচ্ছে না।

লাফিয়ে বাড়ছে মতের সংখ্যা

লাফিয়ে বাড়ছে মতের সংখ্যা

তুরস্কে উদ্ধারকাজ যত এগোচ্ছে তত বাড়ছে মৃতের সংখ্যা। গত তিনদিনের উদ্ধাকাজের পরে মৃতের সংখ্যা ২০,০০০ পার করে গিয়েছে। প্রবল ঠান্ডার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। তুরস্কের উদ্ধারকারীদের সঙ্গে হাত লাগিয়েছে ভারতের এনডিআরএফ টিমও। ইতিমধ্যেই তারা ৬ জনকে উদ্ধার করেছে। তাপমাত্রা হিমাঙ্কের নীচে রয়েছে সেখানে। সেকারণে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। যত সময় এগোচ্ছে তত মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে তুরস্কের প্রশাসন।

উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় দল

উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় দল

ভূিমকম্প বিধ্বস্ত তুরস্কে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। ইতিমধ্যেই চার দফায় সাহায্য পাঠিয়েছে ভারত। বয়ু সেনার বিশেষ বিমানে ওষুধ, খাবার, মেডিকেল সরঞ্জাম এবং এনডিআরএফের টিম পাঠিয়েছে তারা। সেখানে উদ্ধারকাজ শুরু করেছে ভারতীয় এনডিআরএফের দলও। বেশ কয়েকজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধারও করেছে ভারতীয় উদ্ধারকারী দল। তাদের কাজের প্রশংসাও করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রবল ঠান্ডায় ব্যহত উদ্ধারকাজ

প্রবল ঠান্ডায় ব্যহত উদ্ধারকাজ

বিপর্যয়ের মধ্যে প্রবল ঠান্ডা। প্রথম দিন থেকেই উদ্ধারকাজের কাঁটা হয়ে দাঁড়িয়েছে প্রবল ঠান্ডায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। ভূমিকম্পের পরের দিন থেকেই তুরস্কে তুষারপাত আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তারপর থেকে বৃষ্টি না হলেও ঠান্ডার দাপট বজায় রয়েছে। তার জেরে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। প্রবস সমস্যায় পড়েছেন উদ্ধারকারীরা। প্রবল ঠান্ডার কারণে ঠিক মতো উদ্ধারকাজ করা যাচ্ছে না। উদ্ধারকাজে যত দেরী হবে তত মতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সিরিয়ার পরিস্থিতিও ভয়াবহ

সিরিয়ার পরিস্থিতিও ভয়াবহ

সিরিয়াতেও পরিস্থিতি ভয়াবহ। সেখানে ভূমিকম্পের ধ্বংসলীলা মারাত্মক আকার নিয়েছে। তুরস্কের থেকেও পরিস্থিতি খারপ সিরিয়ার। উদ্ধারকাজও ঠিক মত হচ্ছে না সেখানে। যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে শতাব্দীর মর্মান্তিক এই ভূমিকম্প। মৃতের সংখ্যা ২ লক্ষে পৌঁছে যেতে পারে।

ভূমিকম্পে ২০ ফুট সরে গিয়েছে তুরস্ক

ভূমিকম্পে ২০ ফুট সরে গিয়েছে তুরস্ক

ভয়াবহ ভূমিকম্পের জেরে গোটা তুরস্ক ২০ পশ্চিম দিকে সরে গিয়েছে। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ভূবিজ্ঞানীরা জানিয়েছেন একের পর এক ভূমিকম্পের আঘাতে ভূগর্ভস্থ প্লেটের যে সরণ হয়েছে তাতে গোটা তুরস্ক দেশটাই পশ্চিম দিকে সরে এসেছে। আপাত দৃষ্টিতে হয়তো অনেকেই সেটা বুঝতে পারবেন না। কিন্তু উপগ্রহ চিত্রে সেটা স্পষ্ট হয়েছে। ভূগর্ভস্থ প্লেটের সরণের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন গবেষকরা। এরকম যে ভূমিকম্প হতে পারে তা আগেই জানিয়েছিলেন এক ডাচ গবেষক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+