তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৬.৬

বুধবার মধ্যরাতে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে পানামা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৬। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস্যস্থল। তবে সুনামি সতর্কতা জারি করা হয়নি।এশিয়া এবং ইউরোপের একাধিক দেশজুড়ে একের পর এক ভূমিকম্পের ঘটনা ঘটে চলেছে।

তার তীব্রতা নেহাত কম নয়। ৫ অথবা ৬-র ঘরেই হচ্ছে সেই সব ভূমিকম্প। কখনও কখনও আবার তার থেকেও বেশি হয়ে যাচ্ছে ভূমিকম্পের মাত্রা। অনেক জায়গাতেই ভূমিকম্পের পরে সুনামি সতর্কতা জারি করা হচ্ছে।

ভূমিকম্প

বুধবার মধ্যরাতে হঠাৎ ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা নেহাত কম ছিল না। মধ্যরাতেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন সকলে। আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। সমুদ্র উপকূলবর্তী দেশ পানামা। কিন্তু এখনও সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ভূমিকম্প

তবে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। ভূমিকম্পের পরে আফটার শকের মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সমুদ্র উপূলবর্তী এলাকার বাসিন্দাদের বেশি করে সচেতন থাকতে বলা হয়েছে। গত কয়েক মাসে এশিয়া এবং ইউরোপের একাধিক দেশে বিধ্বংসী ভূমিকম্প হয়েছে।

তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পের ভয়াবহতা কাটিয়ে উঠতে পারেনি এখনও। সেখানে কয়েক হাজার মানুষ মারা গিয়েছে। ইন্দোনেশিয়াতে তীব্র ভূমিকম্পে শতাধিক লোক মারা গিয়েছিলেন। সেখানে সুনামিও হয়েছিল। সুনামি সতর্কতা জারি করা হয়েছে একাধিকবার। আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। গত কয়েক মাসে লাগাতার ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভূবিজ্ঞানীরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+