পাকিস্তান সফরকালে কর্তারপুর গুরুদ্বারে আসতে চলেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব

পাকিস্তান সফরকালে কর্তারপুর গুরুদ্বারে আসতে চলেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব

জাতিসংঘের চিফ আন্তোনিও গুতেরেস পরের সপ্তাহে পাকিস্তান সফরকালে করতারপুরে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের চূড়ান্ত বিশ্রামের স্থান গুরুদ্বার দরবার সাহেব পরিদর্শন করবেন।

পাকিস্তান সফরকালে কর্তারপুর গুরুদ্বারে আসতে চলেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব

সূত্রের খবর, রবিবার ইসলামাবাদে পৌঁছাবেন জাতিসংঘের মহাসচিব। পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সাথে ওইদিন বৈঠকও করার কথা রয়েছে তার। বৈঠকে একাধিক সামাজিক উন্নয়নমূলক কর্মসূচী ও জলবায়ু পরিবর্তনের কথাও উঠতে পারে বলে জানা যাচ্ছে। এই প্রসঙ্গে জাতিসংঘের মুখপাত্র ফারহান ঙক বলেন, “ পাকিস্তান সফরের সময়েই আন্তোনিও গুতেরেস কর্তারপুর সাহেবের গুরুদ্বারটি পরিভ্রমণ করবেন। খুব সম্ভবত মঙ্গলবার কর্তারপুরের শিখ তীর্থক্ষেত্রে যেতে পারেন তিনি।”

পাশপাশি ১৭ই ফেব্রুয়ারি গুতেরেস ৪০ বছর ধরে পাকিস্তানে থাকা আফগান শরনার্থীদের বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনেও বক্তব্য রাখবেন বলেও জানা যাচ্ছে। পাকিস্তান সরকার এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের যৌথ উদ্যোগে এই আন্তর্জাতিক সম্মেলন হতে চলেছে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+