ইরানের ড্রোন গুঁড়িয়ে দিল মার্কিন সেনা! মধ্যপ্রাচ্যের উপসাগর ফের সরগরম
ফের সরগরম হচ্ছে উপসাগরীয় এলাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, মার্কিন নৌসেনার গোলায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছে ইরানের ড্রোন।
ফের সরগরম হচ্ছে উপসাগরীয় এলাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, মার্কিন নৌসেনার গোলায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছে ইরানের ড্রোন। প্রসঙ্গত, স্ট্রেইট অফ হোমরুজের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নৌসেনার ভেসেলকে ওই ড্রোন নিশানা করছিল বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরই ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন, যে তাঁর দেশের নৌসেনা গুঁড়িয়ে দিয়েছে ইরানের ওই ড্রোন।

জোনাল্ড ট্রাম্প এদিন হোয়াইট হাউসে জানিয়ে দেন, ইরানের ড্রোনটি মার্কিন জাহাজের ১০০০ গজের মধ্য়ে এসে গিয়েছিল। এরপর মার্কিন সেনার তরফে অনেকবার সচেতন করা হলেও, তাতে আমল দেয়নি ইরান। এরপরই ওই ড্রোন মার্কিন নৌসেনা গুঁড়িয়ে দিতে বাধ্য হয় বলে জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের দাবি, এতে ইরানের আগ্রাসনই বেশি ধরা পড়েছে। যা এর আগেও ইরান বহুবার করেছে।
এদিকে, ইরানের তরফে জানানো হয়েছে, তাঁদের কোনো ড্রোন নিখোঁজ বলে কোনও খবর নেই। ইরানের বিদেশমন্ত্রক ট্রাম্পের দাবিকে কার্যত উড়িয়ে দিয়েছে। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে জানানো হয়েছে, মার্কিন প্রতিরক্ষার জন্য ড্রোন গুঁড়িয়ে দিতে বাধ্য হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।












Click it and Unblock the Notifications