'গাজা ভূখণ্ডের দখল নেওয়া হবে', বিশ্বে ঘুরছে খেলা! ইজরায়েলের প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের

Donald Trump-Gaza: যুদ্ধ বিধ্বস্ত গাজা (Gaza) ভূখণ্ড (স্ট্রিপের) দখল নেবে আমেরিকা (America)। চাঞ্চল্যকর দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump)। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু'র (Israeli Prime Minister Benjamin Netanyahu) সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি।

আর এরপরেই হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, গাজার নিয়ন্ত্রণ খুব শীঘ্রই আমেরিকা নেবে। আর এহেন দাবি (Donald Trump-Gaza) ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। একই সঙ্গে বিশ্বজুড়ে দানা বাধছে বিতর্কও।

Donald Trump-Gaza

Donald Trump-Gaza: নতুন ভাবে গাজাকে তৈরি করা হবে

ইজরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু'কে সঙ্গে নিয়েই হোয়াইট হাউসে এদিন সাংবাদিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি জানান, গাজার নিয়ন্ত্রণ খুব শীঘ্রই আমেরিকা নেবে। আর ব্যাপক উন্নয়ন করা হবে। আর্থিক উন্নয়ন থেকে শুরু করে কর্মসংস্থান, সর্বক্ষেত্রে গাজার উন্নয়ন হবে বলে আশা ট্রাম্পের। শুধু তাই নয়, তিনি জানান, নতুন করে সে দেশকে সাজিয়ে তোলা হবে।

গত কয়েকদিন আগেই প্যালেস্তানিদের নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য ছিল, ফিলিস্তানিদের কোনও ভবিষ্যৎ নেই। অন্য কোথাও তাদের চলে যাওয়া উচিৎ। আর এরপরেই গাজার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। (Donald Trump-Gaza)

Donald Trump-Gaza: বড় প্ল্যান মার্কিন প্রেসিডেন্টের

এদিন ট্রাম্প আরও বলেন, আন্তর্জাতিক একটি অঞ্চলে পরিণত হবে গাজা। নতুন করে তৈরির পর গোটা বিশ্বের মানুষ সেখানে থাকবে। অবশ্যই ফিলিস্তানিরাও থাকবে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে যে সমস্ত অস্ত্র কিংবা বিস্ফোরক আছে সেগুলি সরিয়ে নেওয়া হবে। এমনকি যে সমস্ত বিস্ফোরকে বিস্ফোরণ হয়নি সেগুলিও সরিয়ে নেওয়া হবে। তবে গাজায় মার্কিন সেনাকে পাঠানো হবে কিনা সে প্রসঙ্গ যদিও উড়িয়ে দেননি।

শুধু জানিয়েছেন, যা করার প্রয়োজন হবে সেটাই করা হবে। অন্যদিকে হামাস নিয়েও এদিন বার্তা দেন। এমনকি ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়েছে বলে জানান ট্রাম্প। তাঁর কথায়, হামাসকে নিশ্চিহ্ন করার বিষয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। কোনও ভাবেই জঙ্গিদের ছেড়ে কথা বলা হবে না।

অন্যদিকে ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রীও। হামাসের বিরুদ্ধে লড়াই'য়ের কথা বলেন। শুধু তাই নয়, নিষিদ্ধ এবং ভয়ঙ্কর এই জঙ্গি সংগঠন থাকলে শান্তি আসবে না বলেও মন্তব্য ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু'র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+