Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Donald Trump: 'ওঁর মেয়ে কমলা হ্যারিসের জন্য কাজ করে', বিচারককে আক্রমণ ট্রাম্পের

আদালতে রাগে-বিরক্তিতে ফুঁসছেন ট্রাম্প। একের পর এক মামলার ধারায় বিদ্ধ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে সওয়াল জবাব তপ্ত হয়ে উঠেছে ম্যানহ্যাটন কোর্টরুম। মাঝে মাঝেই প্রচণ্ড বিরক্তি নিয়ে বিচারকের বিরুদ্ধে গলা চড়াচ্ছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

স্বপ্নেও কল্পনা করেননি তাঁকে গ্রেফতার হতে হবে। আমেরিকার ধনকুবেরদের মধ্যে একজন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার রিয়েল এসস্টেটের সাম্রাজ্য তার নাম সবার আগে আসে। একসময়ে আমেরিকার প্রেসিডেন্ট পদ সামলেছেন। সেই ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার। তাঁকে আদালতে অপরাধীর আসনে বসিয়ে সওয়াল জবাব করা হচ্ছে। একে সবচেয়ে খারাপ একটা দুঃস্বপ্ন বলে মনে করেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প

পর্নতরকার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার খবর যে তাঁকে আদালতে টেনে নিয়ে যাবে তা ভাবতেই পারেননি ট্রাম্প। তাও আবার ২০২৪-র প্রেসিডেন্ট নির্বাচনের আগে। ইতিমধ্যেই রিপাবলিকানদের পক্ষ থেকে নিজের মনোনয়ন পত্র জমা দিয়ে দিয়েছেন তিনি। অর্থাৎ ২০২৪-র প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রার্থী হচ্ছেন তিনি। ইতিমধ্যেই বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রকাশ্যে চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প

ম্যানহ্যাটনে কোর্টরুমে তাঁকে বসিয়ে যখন সওয়াল জবাব করা হচ্ছে। তখন ট্রাম্পের মেজাজ ছিল তুঙ্গে। দাঁতে দাঁত চেপে আমি দোষী নই বলে চিৎকার করে উঠেছেন কখনও আবার কখনও বিচারকের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করেছেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন পুরোটাই রাজনৈতিক চক্রান্ত। তাঁকে পরিকল্পনা করে এই মামলায় ফাঁসানো হয়েছে। গোটা দেশ নরকে যাবে বলে হুঁঙ্কার দিয়ে উঠেছেন তিনি।

আবার বিচারককে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি। ট্রাম্প অভিযোগ করেছেন, বিচারকের মেয়ে কমলা হ্যারিসের হয়ে কাজ করেন সেকারণেই তাঁর বিরুদ্ধে দোষগুলি বেশি করে দেখছেন বিচারক। যদিও গ্রেফতারির পরে সওয়াল জবাব করে তাঁকে ছেড়ে দেওয়া হয়। আদালত থেকে বেরিয়ে এসেই টুইটে বিচারক এবং তাঁর পরিবারকে একের পর এক আক্রমণে বিদ্ধ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প একপ্রকার অভিযোগ করেছেন তাঁর বিরুদ্ধে বিদ্বেষের কারণেই বিচারক তাঁর বিরুদ্ধে অভিযোগ গুলি বড় করে দেখে। এবং বিচারকের মেয়ে কমলা হ্যারিসের হয়ে কাজ করেন বলেও দাবি করেছেন তিনি। তিনি দাবি করেছেন তাঁর বিরুদ্ধে কোনও শক্ত পোক্ত প্রমাণ দেখাতে পারেননি অভিযোগকারীরা। তিনি অভিযোগ করেছেন ব্যালটে তাঁকে হারানো যাবে না বলেই আইনের জালে তাঁকে ফাঁসাতে চাইছে রিপাবলিকানরা। আদালত থেকে বেরিয়ে রিপাবলিকানদের এক হাত নিয়েছেন ট্রাম্প।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+