চিনকে একই জায়গায় বারবার প্রহার ডোনাল্ড ট্রাম্পের! বাণিজ্যি যুদ্ধে ফের বেজিংকে বড় তোপ ওয়াশিংটনের

চিনের বিরুদ্ধে ফের ক্ষোভ উগড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিনের পুতুলের সঙ্গে তুলনা করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলন করে ট্রাম্প জানিয়েছেন, 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা সত্যিই চিনের পুতুল ছিল। এই ভাইরাস গোপন করার জন্য এবং সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চিনকেই পুরোপুরি দায়ী করছি।'

জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন ট্রাম্প?

জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন ট্রাম্প?

ভবিষ্যতে কী চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলার কোনও রকম পরিকল্পনা রয়েছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তর, ‘দীর্ঘদিন তাঁর সঙ্গে আমার কোনও কথা হয়নি এবং তাঁর সঙ্গে কথা বলার কোনও পরিকল্পনা নেই আমার।'

চিনকে একঘরে করার বার্তা ট্রাম্পের

চিনকে একঘরে করার বার্তা ট্রাম্পের

একই সঙ্গে ট্রাম্প এও পরিষ্কার করে দিয়েছেন যে, বিভিন্ন দেশের উচিত চিনের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা হুয়েইয়ের ব্যবহার বন্ধ করা। ট্রাম্প জানিয়েছেন, আমরা অবিশ্বস্ত চিনা প্রযুক্তি এবং টেলিকম প্রোভাইডারের সম্মুখীন হয়েছি। আমরা অনেক দেশকেই হুয়েইয়ের ব্যবহার করতে বারণ করেছি, যেহেতু বড় সুরক্ষা ঝুঁকি রয়েছে। ব্রিটেনও ঘোষণা করেছে তাঁরা হুয়েই ব্যবহার করবে না।

দক্ষিণ চিন সাগরের ঠান্ডা লড়াই

দক্ষিণ চিন সাগরের ঠান্ডা লড়াই

এদিকে বিতর্কিত দক্ষিণ চিন সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘সামরিক প্রশিক্ষণ' করেছিল, সম্প্রতি বেজিংয়ের এমন মন্তব্য ‘ঠান্ডা লড়াই' শুরু হয়েছিল শি জিনপিং এবং ট্রাম্পের দেশের মধ্যে। কিন্তু সোমবারই সেই দাবিতে জল ঢেলে দিয়ে ট্রাম্পের প্রশাসনের তরফে বেজিংয়ের দাবি নসাৎ করা হয়।

জিনপিংকে পাল্টা তোপ ওয়াশিংটনের

জিনপিংকে পাল্টা তোপ ওয়াশিংটনের

ট্রাম্প প্রশাসনের তরফে বলা হয়েছে আন্তর্জাতিক যে আইন রয়েছে সেটিকে স্বীকৃতি দিয়েই দক্ষিণ চিন সাগরে চিন যে ক্রমবর্ধমান প্রয়াস চালাচ্ছে তাঁর বিরুদ্ধেই সুর চড়ানো হয়েছিল। এই বিষয়ে মাইক পম্পেও বলেন, 'দক্ষিণ চিন সাগরে চিনের সমুদ্র সাম্রাজ্যে একচ্ছত্র অধিকার মেনে নেবে না বিশ্ব। এর আগে দক্ষিণ চিন সাগর নিয়ে যে বিরোধ তৈরি হয়েছে সে বিষয়ে চিন ও অন্যান্য দেশগুলির সঙ্গে শান্তিপূর্ণ সমাধান চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এমনটাই জানান হয়।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+