Donald Trump: 'কানের পাশ দিয়ে বেরিয়ে গেল গুলিটা, বেঁচে আছি বিশ্বাস হচ্ছে না', বললেন ট্রাম্প

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের মাঝে হঠাৎ চলল গুলি। ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। যদিও বন্দুকধারীকে সঙ্গে সঙ্গেই গুলি করে হত্যা করেছে ট্রাম্পের সিক্রেট সার্ভিস।

পড়ে গিয়ে সামান্য আহতও হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন মনে হলে কান ছুঁয়ে কিছু একটা বেরিয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই মাটিতে পরে যাই। ডান কানের উপর দিয়ে বেরিয়ে গিয়েছে গুলিটা। লক্ষ্য ভ্রস্ট না হলে মৃত্যু অবধারিত ছিল ট্রাম্পের।

Donald Trump

পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচার করছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেসময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক আততায়ী। ভিড়ের মধ্যে পড়ে যান ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন বেশ কিছুক্ষণ লেগেছে তাঁকে ধাতস্ত হতে। তিনি জানিয়েছেন কিছুক্ষণের জন্য চারিদিকে আন্ধকার হয়ে গিয়েছিল। ডান কানের পাশ দিয়ে ছুঁয়ে বেরিয়ে গিয়েছে গুলিটা।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সব দেশের রাষ্ট্র প্রধানরা। এই ঘটনার নেপথ্যে রয়েছে বাইডেন এমনই অভিযোগ করেছেন ট্রাম্প। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। জাপানের প্রধানমন্ত্রীও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি অভিযোগ করেছেন এই ধরনের হিংসা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোও ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং তিনি অভিযোগ করেছেন এইটা একেবারেই মেনে নেওয়া যায় না। হাঙ্গেরির প্রেসিডেন্টও ট্রাম্পের উপরে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন। হাঙ্গেরির প্রাইম মিনিস্টার ভিক্টর ওরবান জানিয়েছেন এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। ট্রাম্প সুস্থ রয়েছেন এটাই বড় কথা। আমাদের প্রার্থনা তাঁদের সঙ্গে রয়েছে।

ইজরায়েলের প্রাইম মিনি স্টার নেতানিয়াহু ঘটনার তীব্র নিন্দা করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন আমি এবং আমার স্ত্রী খবরটা পেয়ে একেবারে চমকে গিয়েছিলাম। ট্রাম্পের উপর হামলার খবর পেয়ে ফোন করেছিলেন মার্কিল বিলিয়নিয়ার ইলন মাস্ক। তিনি ট্রাম্পের সুস্থতা নিয়ে খোঁজ খবর নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+