Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pahalgam Terror Attack: কোনও না কোনও উপায়ে নিশ্চয়...ভারত-পাক যুদ্ধ হলে কোন দিকে আমেরিকা? বড় ইঙ্গিত ট্রাম্পের

Pahalgam Terror Attack: সময় যত গড়াচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। যুদ্ধের আশঙ্কায় ভুগছে সে দেশ। আর সেই আশঙ্কা থেকে লাগাতার সীমান্তের ওপারে থাকা একাধিক পোস্টে সেনা বাড়িয়েছে পাকিস্তান। পাল্টা যুদ্ধের মহড়ায় ভারতের তিন বাহিনী অর্থাৎ স্থল, নৌবাহিনী এবং ইন্ডিয়ান এয়ারফোর্স। পহেলগাঁও'য়ের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার পর ইতিমধ্যেই ভারতের পাশে দাঁড়িয়েছে গোটা বিশ্ব।

এমনকী এই ইস্যুতে আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেণ্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) । এবার এই ঘটনায় আমেরিকার অবস্থান কি হবে সেই বার্তাই দিলেন। ঘটনার তীব্র নিন্দা করে ট্রাম্প বলেন, 'That was a bad one.. অর্থাৎ খুবই খারাপ একটি জঙ্গি হামলার ঘটনা এটা। তবে ভারত এবং পাকিস্তান সীমান্তে সবসময় একটা উত্তেজনাপূর্ণ অবস্থান থাকে। এই অবস্থায় দুই দেশ অর্থাৎ ভারত এবং পাকিস্তান কোনও না কোনও ভাবে অবশ্যই সমধান বের করে ফেলবে বলেও এদিন আশাপ্রকাশ করেন মার্কিন প্রেসিডেণ্ট।

Pahalgam Terror Attack

যদিও এবার আলোচনার পথে আর নাও হাঁটতে পারে নরেন্দ্র মোদী সরকার। অন্তত বিহারের জনসভা থেকে যেভাবে সন্ত্রাসবাদের কোমর ভাঙার হুঁশিয়ারি মোদী দিয়েছেন তাতে তেমনটাই আশঙ্কা রাজনৈতিকমহলের।

Take a Poll

Pahalgam Terror Attack: ভারতের খুবই কাছের

এক বার্তায় এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি ভারতের খুব কাছের আবার পাকিস্তানেরও! কাশ্মীরে দুই দেশ হাজার বছর ধরে লড়াই করে আসছে, এমনকী এর বেশিও হতে পারে। ওই সীমান্তে ১৫০০ বছর ধরে উত্তেজনা চলছে। কোনও না কোনওভাবেই তারা এই সমস্যার সমধান করবে বলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, উভয় নেতাকেই চিনি আমি। বর্তমানে ভারত এবং পাকিস্তান সীমান্তে প্রচণ্ড উত্তেজনা রয়েছে। তবে তা সবসময় ছিল বলেও মন্তব্য ট্রাম্পের।

Pahalgam Terror Attack: পাশে থাকার বার্তা

বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে পহেলগাঁও ইস্যুতে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের ডিরেক্টর তুলসী গ্যাবার্ড। শুধু তাই নয়, এই ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের খুঁজে বের করতে ভারতকে সাহায্য করারও আশ্বাস দিয়েছেন। অন্যদিকে ভারত এবং পাকিস্তান নিয়ে উত্তেজনা বাড়তেই মধ্যস্থতার বার্তা দিয়েছে তেহরাম। ভারত এবং পাকিস্তানকে ভাই বলে কার্যত উল্লেখ্য শান্তি এবং স্থিতাবস্তা বজায় রাখার বার্তা সে দেশের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+