এবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কার্যত ধর্ষণের অভিযোগ জনপ্রিয় লেখিকার

নতুন করে এক মহিলা যৌন হেনস্থার অভিযোগ আনলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।

নতুন করে এক মহিলা যৌন হেনস্থার অভিযোগ আনলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। রিয়েল এস্টেট ডেভেলপার হিসাবে ট্রাম্প যখন কাজ করতেন সেই সময় নব্বইয়ের দশকে যৌন হেনস্থা করেন। যে অভিযোগ তিনি করেছেন তাতে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছেন বলেই কার্যত দাবি করেছেন তিনি।

ফের ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জনপ্রিয় লেখিকার

নিউ ইয়র্ক ম্যাগাজিনের কভার স্টোরিতে জনপ্রিয় লেখিকা জিন ক্যারোল লিখেছেন নিজের অভিজ্ঞতার কথা। ১৯৯৫-৯৬ সালে ম্যানহাটনে একটি ডিপার্টমেন্ট স্টোরে ঘটনাটি ঘটে। সেইসময়ে ট্রাম্পের স্ত্রী মার্লা মাপেলস।

ক্যারোল জানিয়েছেন, ট্রাম্প তাঁকে স্টোরের মধ্যে নিগ্রহ করেন। এক মহিলা বন্ধুর জন্য উপহার কিনছিলেন ট্রাম্প। একটি বডিস্যুট কিনে তা ক্যারোলকে পরে দেখাতে বলেন। তারপরই অভিযোগ, ঝাঁপিয়ে পড়েন ট্রাম্প। হাত চেপে ধরে দেওয়ালে ঠেসে জামাকাপড় খুলতে শুরু করেন।

আরও অভিযোগ, নিজেও অর্ধনগ্ন হয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন জোর করে। সবটাই হয় খুব দ্রুততার সঙ্গে। কয়েক মিনিট পরে ক্যারোল ছিটকে বেরিয়ে আসেন। দরজা খুলে বেরিয়ে বাঁচেন।

যদিও ডোনাল্ড ট্রাম্প ২৩ বছর আগে ঘটা এই ঘটনা নিয়ে করা অভিযোগ অস্বীকার করেছেন। একটি বইয়ে এই খবর ফাঁস করেছেন ক্যারোল। যা নিয়ে ট্রাম্পের দাবি, বই বিক্রি করতেই এইসব মিথ্যাচার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+