মোদীকে ফোন ট্রাম্পের, জিইএস ও ইভাঙ্কার সফর নিয়ে কী বললেন
মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের ভারত সফর ও বিশ্ব উদ্যোগপতিদের সম্মেলন নিয়ে ধন্যবাদ জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের ভারত সফর ও বিশ্ব উদ্যোগপতিদের সম্মেলন নিয়ে ধন্যবাদ জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। গত মাসের শেষে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ উদ্যোগে হায়দরাবাদে বসেছিল এই সম্মেলন। যার মূল আকর্ষণ ছিলেন ইভাঙ্কা ট্রাম্প।

মার্কিন রাষ্ট্রপতির মেয়েকে ভারত যেভাবে খাতির করে সম্মান দেখিয়েছে তাতে ফের একবার ইভাঙ্কার হাত ধরে ডোনাল্ড ট্রাম্পের মনের কাছাকাছি পৌঁছে গিয়েছে ভারত ও নরেন্দ্র মোদী। যাওয়ার আগে বারবার তাই মোদী ও ভারতকে ধন্যবাদ জানাতে ভোলেননি ইভাঙ্কা। ট্রাম্পও মেয়ের সুরে সুর মিলিয়ে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।
গত জুনে মার্কিন সফরের সময়ই ভারতে উদ্যোগপতিদের সম্মেলনে নেতৃত্ব দিতে ইভাঙ্কাকে আমন্ত্রণ জানিয়ে আসেন মোদী। তারপর ভারত সফরে এসে দারুণ আতিথেয়তা পেয়েছেন ইভাঙ্কা। সেই খবর মেয়ের মাধ্যমে পৌঁছেছে ডোনাল্ড ট্রাম্পের কানে। আর সেজন্যই পাল্টা ধন্যবাদ জানাতে নরেন্দ্র মোদীকে ফোন করেছেন তিনি।
প্রসঙ্গত, উদ্যোগপতিদের সম্মেলনে মোট ১৫০০ জন উদ্যোগপতি এসেছিলেন ১৫০টি দেশ থেকে। মহিলা উদ্যোগপতিদের আরও এগিয়ে আনাই এই সম্মেলনের অন্যতম লক্ষ্য ছিল। আর সেজন্যই ইভাঙ্কা সম্মেলনের পৌরহিত্য করেন।
-
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র











Click it and Unblock the Notifications