আইনি বেড়াজাল টপকে পাকিস্তানেও ধুম মাচালো 'ধুম থ্রি'

পাকিস্তানে প্রথম দিনেই ১.৯০ কোটি টাকার ব্যবসা করেছে ধুম থ্রি
সেখানকার দুই মিডিয়া গোষ্ঠীর লড়াইয়ে পাকিস্তানে আদৌ ধুম থ্রি মুক্তি পাবে কি না তা নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। একদলের বক্তব্য ছিল ভারতীয় ছবির প্রদর্শনে মার খাবে পাক চলচ্চিত্র। তাই ভারতীয় সিনেমা সম্প্রচার বন্ধের জন্য আবেদন পত্রও জমা দিয়েছিল ওই মিডিয়া গোষ্ঠী। দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের সমঝোতায় শেষ পর্যন্ত শুক্রবারই পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'ধুম থ্রি'৷
দু'পক্ষের চুক্তিতে স্থির হয়েছে, পাকিস্তানে মুক্তি পাওয়া বলিউডি সিনেমা থেকে যে টাকা উঠবে তার একটা নির্দিষ্ট অংশ খরচ করা হবে পাকিস্তানি সিনেমার উন্নতিতে। আর সেই মর্মে স্বস্তির হাওয়া পাক প্রযোজক মহলে।
বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সের মালিক ও নামজাদা ডিস্ট্রিবিউটর নাদিম মান্ডভিওয়ালের কথায়, 'প্রথম দিনেই ১.৯০ কোটি টাকার ব্যবসা করেছে ধুম থ্রি৷ আশা করি লাভের অঙ্ক ১৫ কোটিতে গিয়ে পৌঁছবে৷ সাম্প্রতিক সময়ের সবচেয়ে জনপ্রিয় পাকিস্তানি সিনেমা 'ওয়ার'ও প্রথম দিনে ১.১০ কোটি টাকার বেশি ব্যবসা করতে পারেনি৷ লাহোরের মাল্টিপ্লেক্সে ধুম থ্রি-র একটা শোয়ের জন্যই হাজারেরও বেশি টিকিটের অগ্রিম বুকিং হয়েছে৷ অবস্থা এমন জায়গায় পৌঁছেছে, সোমবার পর্যন্ত মাল্টিপ্লেক্সগুলির সব শোয়ের সব টিকিট বুকড৷'
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications